মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্রদ্ধা ও ভালোবাসায় মহানায়ককে স্মরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২০ ইং
শ্রদ্ধা ও ভালোবাসায় মহানায়ককে স্মরণ
নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন আমার পরম সৌভাগ্য আমি বঙ্গবন্ধুকে দেখেছি -এমপি ছেলুন সমীকরণ প্রতিবেদন: জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গতকাল মঙ্গলবার নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে তাঁর শততম জন্মদিন। করোনা ঝুঁকির কারণে সীমিত পরিসরে আতশবাজির মাধ্যমে উদ্বোধন করা হয়েছে মুজিববর্ষের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে উচ্চারিত হয়েছে তাঁর স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। বড় কোনো জমায়েত কর্মসূচি ছাড়া নানা আয়োজনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করে। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর সমাধিসৌধের ওপর দিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোর লাল-সবুজ আবির ছড়িয়ে মনোজ্ঞ প্রদর্শনী করে। হেলিকপ্টারগুলোতে জাতীয় পতাকা এবং মুজিববর্ষের লোগো খচিত ছিল। পরে সমাধি প্রাঙ্গণে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। অন্যন্য ধর্মীয় উপাসনালয়ে হয় প্রার্থনা অনুষ্ঠান। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সীমিত পরিসরে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গা: সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদ্যাপিত হয়েছে। এই সময়ের সব থেকে আলোচিত ইস্যু করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অনুষ্ঠানসূচি কিছুটা কমিয়ে আনলেও যেন চুয়াডাঙ্গাবাসীর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের আয়োজনে কমতি ছিল না। গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, কেক কাটা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন, স্মরণিকার মোড়ক উন্মোচন, মিলাদ মাহফিল ও দোয়া, পবিত্র কোরআন তিলাওয়াত, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, মিষ্টি বিতরণ, জেলাব্যাপী নান্দনিক আলোকসজ্জ্বা, বৃক্ষরোপণ, আতশবাজি ও জাতীয় অনুষ্ঠান সম্প্রচারসহ বিভিন্ন আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, জেলা পরিষদের পক্ষে পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী কৃষক লীগ, যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিট, জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন- চুয়াডাঙ্গা জেলা শাখা, উপপরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, এলজিইডি, ওয়েভ ফাউন্ডেশন, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, টিটিসি, অগ্রণী ব্যাংক, মাদকদ্রব্য নিংন্ত্রণ অধিদপ্তর, খাদ্য বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মৎস্য অধিদপ্তর, জনতা ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ডিসি সাহিত্য মঞ্চে মূল অনুষ্ঠান: সকাল নয়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সংগীত, কুইজ, চিত্রাঙ্কন ও আবৃত্তির পুরস্কার বিতরণ, শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ, কেক কাটা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন, স্মরণিকার মোড়ক উন্মোচন, মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমার পরম সৌভাগ্য আমি বঙ্গবন্ধুকে চোখে দেখেছি। তাঁর সাহচার্য পেয়েছি। এখন তাঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন করছি। আমার মতো সৌভাগ্যবান আর কতজন আছেন? প্রতি যুগে মহামানব জন্ম নেন না। যাঁরা তাঁর সাহচার্য পান, তাঁরা হলেন মহাসৌভাগ্যবান। এই অর্থে আমার মতো সৌভাগ্যবান কতজন বেঁচে আছেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আগে ও পরে বহু খ্যাতিমান রাজনীতিবিদ এসেছেন। কিন্তু এমন করে কেউ বাঙালিকে জাগাতে পারেননি। বঙ্গবন্ধু তাঁর নেতৃত্বের সম্মোহনী শক্তির এক জাদুকরী স্পর্শে ঘুমন্ত ও পদানত বাঙালি জাতিকে জাগিয়ে তুলে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করেছিলেন।’ এমপি ছেলুন জোয়ার্দ্দার আরও বলেন, ‘করোনাভাইরাসে আমাদের সচেতন হতে হবে। যে কারণে তা ছড়ায়, সে কারণগুলি এড়িয়ে চলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, চেতনা ও দর্শনের নাম। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি নিজেই একটি ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির বঙ্গবন্ধু নয়, তিনি বিশ্ববরেণ্য রাজনীতিক ‘বিশ্ববন্ধু’ উপাধিতেও বিশ্বনন্দিত। বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব হলো, তিনি শুধু বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, তিনি বাঙালি জাতিকে অনন্য সাধারণ ঐক্যের বন্ধনে আবদ্ধ করে হাজার বছরের বাঙালি জাতির স্বপ্নকে বাস্তবে রূপদান করতে সক্ষম হয়েছিলেন। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম শিশুদের প্রতি দৃষ্টি আর্কষণ করে বলেন, ‘বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। একজন মানুষ কীভাবে বাঙালি জাতির জনক হলেন, সেই ত্যাগ ও তিতিক্ষার কথা জানতে হবে। বঙ্গবন্ধু সারা জীবন আমাদের কথা ভেবেছেন। আমাদের কথা চিন্তা করেছেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে অনুষ্ঠানসূচি কিছুটা কমানো হয়েছে। করোনাভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন হলো সচেতনতার। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য শেখ সামসুল আবেদিন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ ও সহকারী কমিশনার হাবিবুর রহেমানের যৌথ উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক, বীর প্রতীক থেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সাইদুর রহমান, এনডিসি সিব্বির আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় অতিথিরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন করেন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথিসহ অতিথিবৃন্দদের গ্যালারিটি ঘুরে ঘুরে দেখান। এরপর মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘শান্তির দূত’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর শিশুদের সঙ্গে নিয়ে অতিথিরা বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান চলাকালে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ও নির্বাচন অফিসের উদ্যোগে নবীন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। পরে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত সংগীত, কুইজ, চিত্রাঙ্কন ও আবৃত্তির পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত আটটায় আতশবাজি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ আটটায় সারা দেশে একযোগে আতশবাজি করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে চুয়াডাঙ্গার আতশবাজি করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, সদর হাসপাতালের আরএমও ডা, শামীম কবিরসহ বিভিন্ন পর্যারের সরকারি কর্মকর্তা ও শত শত দর্শক জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের টেনিস মাঠে এ আতশবাজি উপভোগ করেন। আতশবাজির পর ঢাকায় আয়োজিত জাতীয় অনুষ্ঠান ডিসি সাহিত্য মঞ্চে বড় পর্দায় উভোগ করেন অতিথিবৃন্দসহ উপস্থিতরা। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল সাড়ে ছয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও দলীয় পতাকা উত্তোলন করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলার নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস ও রিপন মণ্ডলের নেতৃত্বে শ্রমিক লীগ, নাবিলা রুকছানা ছন্দা, শাহাজাদী মিলি, সাথী, রাফিয়া ও আসিয়া শম্পার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন নেতৃত্বে যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মী এবং সাধারণ জনগণ ও দুস্থদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, নাসির উদ্দিন আহামেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, হাবিবুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, প্রচার সম্পাদক ফেরদৌস আর সুন্না, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস পিপি, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, ত্রাণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার টেংরা, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, আওয়ামী লীগের নেতা অ্যাড. বেলাল হোসেন পিপি, অ্যাড. সেলিম উদ্দিন খান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রসিদ, রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আসরের নামাজের পর জেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় জেলার সব পৌর ও ইউনিয়ন এলাকার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে রাত আটটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আতশবাজি করা হয়। জেলা আওয়ামী লীগের দোয়া ও কেক কাটা অনুষ্ঠান: জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা কলেজ রোডের বিশ্বাস টাওয়ারে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক সুলতান মোহাম্মদ দিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম ভোলেন, মাহবুবুল ইসলাম সেলিম, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, সজল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজে আলোচনা সভা: জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় কলেজের শিক্ষক পরিষদে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম। আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মসূচি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কেক কেটে ও ফুলের গাছ লাগিয়ে মুজিব শতবর্ষ উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে কেক কাটা শেষে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ ও হাসপাতালের নতুন ভবনের সামনে মোট দুটি বকুল গাছের চারা রোপণ করা হয়। কেক কেটে মুজিববর্ষ পালন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডা. আব্দুল লতিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির, জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়সহ হাসপাতালের সব চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্জসহ হাসপাতালের সব কর্তকর্তা-কর্মচারী। ইসলামিক ফাউন্ডেশনে খতমে কুরআন ও মিলাদ মাহফিল: জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে ১০ জন হাফেজ খতমে কুরআন দেওয়ার পর দোয়া ও মিলাদ মাহফিল হয় দুপুর ১২টায়। এ সময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনাস সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সাইদুর রহমান। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর জান্নাত আলী। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নানা আয়োজন: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম উদ্দীন পিণ্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মিলন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানবীন আহমেদ সোহাগ, ইসতিয়াক সিথুন, আরফিন সজীব, এলাহী তৌফিক, জাহিদ আহমেদ, রাব্বি, রাইসুল, সুরুজ, চন্দন, আতিক, সাব্বির, সোয়েব, ইমন, সবুজ, শিপনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিকের কর্মসূচি: জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী তিনি নানা কর্মসূচি পালন করেন। জীবননগর, হাসাদাহ, রায়পুর, সীমান্ত, উথলী, আন্দুলবাড়ীয়া, দামুড়হুদা, নাটুদহ, চন্দ্রবাস, আলমডাঙ্গা, কুমারীসহ বেশ কয়েকটি ইউনিয়নে তিনি উপস্থিত থেকে কেক কাটেন, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক বলেন, ‘বঙ্গবন্ধু অনুগ্রেরণা জাগিয়েছিলেন, শক্তি যুগিয়েছিলেন। তাঁর ডাকেই সাড়া দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি শুধু স্বপ্ন দেখাননি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি একটি সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জননেত্রী শেখ হাসিনা সরকারের অর্জন ও সাফল্য অনেক। বাংলাদেশের বর্তমান উন্নয়ন অবশ্যই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের একটি অবিচ্ছেদ্য অংশ।’ বিভিন্ন স্থানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা যুবলীগের আহ্বায়ক অ্যাড. তালেব, জীবনগর পৌর যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, মটর শ্রমিকের সভাপতি আব্দুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পারকৃষ্ণপুর-মদনার রাশেদ, নাটুদহ যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, নাটুদহের আসাদুল হক, রমজান আলী, সিতাপ আলী, এরশাদ আলী, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আমজাদ হোসেন, মেহের আলী, মনোহরপুর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম, খাজা মিয়া, হাসাদহের সহসভাপতি খালেক মাস্টার, রায়পুরের সাধারণ সম্পাদক শাহিনুর মাস্টার, জীবননগরের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আন্দুলবাড়ীয়ার টজো, কুমারির আমিনুর প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি: নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় জেলা যুবলীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেছার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, বাদ আছর জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ ও হাফিজুর রহমান হাফু। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজ্জাতুল ইসলাম লাবলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, খোকা, ফিরোজ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু। এর আগে জেলা যুবলীগের কার্যালের সামনে করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সাধারণ জনগণের মধ্যে মাস্ক-লিফলেট বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এরপর রাত আটটার পর পর আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে মুজিববর্ষ পালন উপলক্ষে কেক কাটা হয়। এ ছাড়া রাত আটটায় জেলা যুবলীগের কার্যালয়ের সামনে আতশবাজি ফুটিয়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন করেন যুবলীগ নেতৃবৃন্দ। এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ডা. আফছার উদ্দিন কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, দোয়া মাহফিলসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অত্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুল ইসলাম সেলিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের সভাপতি মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মো. তসলিম উদ্দিন ফিরোজ। এদিকে, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় কেক কাটা হয়। আলোচনা সভায় ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মজনুল হক পচা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বিশ্বাস ও কার্যকরী সদস্য মো. সাইফুল আরিফ লিটু। বাঁধনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প: জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে বাধঁনের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়েছে। ‘মুজিববর্ষে শপথ নিবো, সক্ষম হলে রক্ত দিবো’ প্রতিপাদ্যেকে সামনে রেখে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মুশফিকুর রহিম, সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, শফিকুল ইসলাম, সাজিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আল মামুন, টুটুল, অনামিকা, নবান্ন, জাকির, আজিজ, লিমা, সম্পা, মাসুদ, সামিউল, সাজিদ, তামিম, সুমন, আশরাফুল, সাকিব, জুঁই, রিমি ও হাবিবুর। ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির উদ্যেগে নানা কর্মসূচি পালিন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হযরত আলী, ট্রেজারার প্রফেসর আবদুল মোত্তালিব, সহকারী রেজিস্ট্রার মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, পরিচালক (অর্থ) অধ্যাপক আব্দুল মজিদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। পরিশেষে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. মোস্তাফিজুর রহমান (প্রভাষক) বঙ্গবন্ধুসহ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এর জন্য দোয়া পরিচালনা করেন। হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বেগমপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত সকল এতিমখানা লিল্লাহ বোর্ডিংগুলোতে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। একযোগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৮টি কওমী মাদ্রাসা ও এতিমখানাতে দুপুরের খাবার পরিবেশন অনুষ্ঠানের উদ্বোধন করেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। এ সময় হিজলগাড়ী বহুমুখী কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. ফকির মোহাম্মদ, হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, অর্থ সম্পাদক হাজী আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। একইদিন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ও তিতুদহ ইউনিয়ন যুবলীগের যৌথ আয়োজনে হিজলগাড়ী বাজারের পুলিশ ক্যাম্পের মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় তিতুদহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাশেদ রেজার সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ডা. রহিদুল ইসলাম। পরে দোয়া পরিচালনা করেন মুফতি আনোয়ার হোসেন। তিতুদহ: খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় ও সহকারী সিনিয়র শিক্ষক মোশারউফ হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যলয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলীসহ ম্যানেজিং কমিটির সদস্যগণ। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃতি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দেওয়াল পত্রিকা উন্মোচন ও বৃক্ষরোপণসহ কেক কাটা হয়। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাসহ কর্মকর্তাবৃন্দ। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীসহ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন শাবু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, মইনদ্দিন, নাজিমুদ্দিন, ওয়াজেদ আলী মাস্টার, ফজলুল হকসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, আলমডাঙ্গার থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, ওসি (তদন্ত) গাজী শামিম, ওসি (অপারেশন) স্বপন কুমার দাসসহ কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা সরকারি মডেল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, আল-ইকরা ক্যাডেট একাডেমি, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আনুষ্ঠিকভাবে উদ্যাপিত হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। অপর দিকে, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে ভোর সাড়ে ছয়টার দিকে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু। অন্যদিকে, আলমডাঙ্গা পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মযার্দায় উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর মেয়র হাসান কাদীর গনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। অপরদিকে, আলমডাঙ্গার হারদী ইউনিয়ন যুবলীগের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হারদী বাজারে যুবলীগের অফিসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কুমারী ইউনিয়ন যুবলীগের অফিসে কেক কেটে ও আতশবাজির মাধ্যমে এ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন করা হয়। দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল মঙ্গলবার সকাল আটটায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উদ্যাপনে এই ম্যুরালের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহাফুজুর রহমান মনজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুস্তম আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, আওয়ামী লীগের নেতা সেলিম উদ্দীন বগাসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে পু®পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জামে মসজিদের ইমাম আশরাফুল হক। দর্শনা: সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের অঙ্গীকারে সারা দেশের ন্যায় দর্শনায় বিভিন্ন সংগঠনের নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় এ উপলক্ষে দর্শনা রেলবাজার পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে দর্শনা পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগ, দর্শনা পৌরসভা ও দর্শনা থানা। পরে সন্ধ্যা ৭টায় দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ ছাড়া বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু ও গোলাম ফারুক আরিফ। আলোচনা শেষে নেতা-কর্মীদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলনসহ দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা পৌর কেন্দ্রিয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে এ উপলক্ষে কেক কাটা হয় এবং আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এদিকে, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দর্শনা সরকারি কলেজে নানা কর্মসূচির আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারী অধ্যক্ষ মফিজুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপুসহ সব শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অন্যদিকে, জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে দর্শনার ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি নানা আয়োজন হাতে নেয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৬টায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে কেরুজ জেনারেল অফিস-সংলগ্ন ক্লাবমাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কে আলোচনা সভা, কেরু উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর কেরুজ হাসপাতালে রোগীদের মধ্যে উন্নত খাবার পরিবেশন, মসজিদে মিলাদ মাহফিল এবং মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়। অপর দিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফরশেদপুরে মুুুুজিববর্ষ উদ্যাপন করা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন খোকার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেক কাটা ও দুস্থদের মধ্যে খাবার পরিবেশন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন, আলতাব আলী খোকা, আমিরুল ইসলাম, মিজানুর রহমান, মনসুর আলী, কৃষক লীগের নেতা নুরুল ইসলাম কিনা। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বকুল মিয়া। কার্পাসডাঙ্গা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ-এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি একাদশ বনাম সম্পাদক একাদশ এ ম্যাচে অংশগ্রহণ করে। সভাপতি একাদশের পক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকউর রহমান নেতৃৃত্ব দেন ও সম্পাদক একাদশের পক্ষে জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ঈউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট নেতৃত্বে দেন। খেলায় সভাপতি একাদশকে ২ - ১ গোলে পরাজিত সম্পাদক একাদশ জয়লাভ করে। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কাার তুলে দেন শিক্ষক আহম্মেদ আলী ও কার্পাসডাঙ্গা বাজার সমিতির সভাপতি এমদাদুল হক ইমন। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আহম্মেদ আলী এবং সহকারী হিসেবে জহির রায়হান ও প্রিন্স সাজ্জাদ ৷ এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম এপির সভাপতিত্বে ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে মুজিববর্ষ উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, আ.লীগ নেতা ডা. রবিউল ইসলাম, আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুল ইসলাম মুকুল, যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, সহসভাপতি এমদাদুল হক ইমন, খোরশেদ আলম, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মজিদ, নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দফতর সম্পাদক বখতিয়ার খলজী বকুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন প্রমুখ। একইদিন দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদ্যাপন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, কেক কাটাসহ জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদানসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। জীবননগর: জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দিনসহ সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, ফাতেহা পাঠ, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে সাহিত্য পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবুল হোসেন ও সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। কবিতা আবৃতি করেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদিকা কবি আশরাফুন নাহার শোভা, আব্দুল হামিদ ফকির, আবুল হোসেন, নাঈমুর রহমান, নীলাঞ্জনা ভৌমিক নীলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ফখরুল হাসান টুটুল, আব্দুল আলিম, রফিকুল ইসলাম রাকিবসহ সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। হাসাদাহ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাট ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটায় হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পৃথক আয়োজনে এসব অনুষ্ঠানে আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জালাল। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, আওয়ামী লীগের নেতা মাহবুব রশীদ বিশ্বাস, হাসাদাহ সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অ্যাড. শাহিন রেজা, ইউপি সদস্য আমির হোসেন ঝুলু, সোহেল রানা শ্যামল, শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম। অপর দিকে, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বিকেলে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা তাহাজ্জত হোসেন। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাজ্জাদ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল রহমান জিয়া, মমিন খান, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। উথলী: গতকাল মঙ্গলবার বিকাল ৫টার সময় উথলী বাসস্ট্যান্ডের উথলী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কফিল উদ্দীন, ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু, ইউপি সদস্য মঈনুল হাসান মঈন প্রমুখ। এ ছাড়া মুজিববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর: মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এর পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলাবাসীর পক্ষে সর্বপ্রথম জেলা প্রশাসক আতাউল গনি পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, সাবেক এমপি জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এম.এ. খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকট ইয়ারুল ইসলাম, লেডিস ক্লাবের সভানেত্রী নাজমুন নাহার চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, মেহেরপুর সিআইডি ইন্সপেক্টর হাসান ইমাম ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। এদিকে, মুজিববর্ষ উপলক্ষে মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে ক্যাম্প শুরু হয়। মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও বেলুন উড়ানো অনুষ্ঠানের আয়োাজন করা হয়। গতকাল মঙ্গলবার পুলিশ লাইনস মাঠে একশত বেলুন উড়ানো হয়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলি বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর পৌরসভা ও মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জনসচেতনতার লক্ষে বন্দী থাকা বিভিন্ন প্রজাতির ১শ পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে পাখিগুলো অবমুক্ত করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পাখি অবমুক্ত করেন। এ সময় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান,পৌর কাউন্সিলর আল মামুন, শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন। মুজিবনগর: মুজিবনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোরে মুজিবনগর স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহম্মেদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনসহ উপজেলা পরিষদের সব দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এদিকে, জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে রাত ৮টার দিকে উপজেলা পরিষদের মাঠে ২৫টি আতশবাজি ফোটানো হয়। গাংনী: বর্ণাঢ্য আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের গাংনীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি এবং রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। গাংনী থানা পুলিশের পক্ষ থেকে ওসি ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে আমিরুল ইসলাম ও মুনতাজ আলী, সাবরেজিষ্ট্রি অফিসের পক্ষ থেকে সাবরেজিস্টার কর্মকর্তা মাহফুজ রানা ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিভিন্ন গ্রাম থেকে আগত মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং পুলিশ বাহিনীর সদস্যরা। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন। সকাল সাড়ে সাতটার দিকে পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে গাংনী বাসস্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষে সকাল ৮টারয় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের আয়োজনে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি রেজাউল চত্বর থেকে শুরু করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সুসজ্জিত অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে ১ শ পাউন্ডের একটি কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে দিবসটি উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন। দিবসটি উপলক্ষে উপজেলার সব মসজিদ মক্তবে জাতির পিতার আত্মার শান্তিতে ও বিশ্ব ব্যাধি নোভেল করোনাভাইরাসের মুক্তি চেয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা ও হাসপাতালসমূহে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ দিবসটি যথাযথভাবে পালনের উদ্দেশে গাংনী পৌরসভাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গাংনী পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়েছে। ঝিনাইদহ: ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গত সোমবার দিবাগত রাত ১২টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শত মোমবাতি প্রজ্জ¦লন করা হয়। এ সময় শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে সেখানে কেক কাটা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেন। কেক কাটার সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একই সঙ্গে চলে আতশবাজি প্রদর্শন। রংবেরঙের আতশবাজিতে ঝলমল করে ওঠে পুরো শহর। এর আগে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পুরাতন ডিসি কোর্টের মুক্তমঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশন দোয়া মাহফিলের আয়োজন করে। ইসলামী ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বরস্থ অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপপরিচালক আব্দুল হামিদ খান, জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ৮৯৯টি কেন্দ্র, ২৪টি মডেল ও সাধারণ রিসোর্স সেন্টার, ১২টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা এবং ৭টি মসজিদ পাঠাগারে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়। গতকাল জোহরের পর ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদসহ জেলার ২৭০০ মসজিদের ইমাম ও খতিব বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। হলিধানী: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আলী। এ সময় উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ মাস্টার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান, জেলা পরিষদের সদস্য আশরাফুল মাস্টার, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এই মহান নেতার জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটির জন্ম হতো না। ডাকবাংলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার উত্তর নারায়ণপুর ত্রিমোহনীতে অবস্থিত সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশ) সভাপতি শেখ মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক মুন্সী মো. শাহীন রেজা সাঈদ কেক কেটে মুজিববর্ষ উদ্যাপন করেন। মহেশপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইহের মহেশপুর পাঠচক্রের উদ্যেগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। গতকাল মঙ্গলবার সকালে সাবেক সাংসদ নবী নেওয়াজের মহেশপুর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী