মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২০ ইং
ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার
দর্শনার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার সকাল আটটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪০ হাজর ৫ শ টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একইদিন বেলা দেড়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাদ্রাসা মোড় থেকে ১৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭১ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। এদিকে, গতকাল রোববার বেলা পৌনে তিনটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. অহিদুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের বেলে মাঠ থেকে ৮৪ বোতল ভারতীয় মদ ও ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার ৮ শ টাকা। উদ্ধার মদ ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত শনিবার বিকেল পাঁচটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত দর্শনা রেল ক্রসিং থেকে ৭টি মোবাইল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া মোবাইল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী