মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘আতঙ্কিত না হয়ে প্রতিরোধের বিষয়ে জোর দিতে হবে’

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২০ ইং
‘আতঙ্কিত না হয়ে প্রতিরোধের বিষয়ে জোর দিতে হবে’
চুয়াডাঙ্গার বেলগাছিতে করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক আলোচনায় সিভিল সার্জন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বেলগাছি যুব সমাজের উদ্যোগে করোনাভাইরাসের সচেতনতা ও প্রতিকার বিষয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠি হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় বেলগাছি ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে প্রতিরোধের বিষয়ে জোর দিতে হবে। কারণ প্রতিরোধই প্রতিকার। তাই আমরা যদি প্রতিরোধে মনোযোগ দিই, তাহলে প্রতিকারের জন্য বাড়তি কোনো কিছুর প্রয়োজন হবে না। সুতরাং এ রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ অতিগুরুত্বপূর্ণ। যে কারণে করোনাভাইরাস ছড়ায়, সেগুলির দিকে খেয়াল রেখে সাবধানে থাকতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মজিবুল হক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ উদ্দীন বিশ্বাস। এ সময় বেলগাছি যুব সমাজের হাফেজ মাফিজুর রহমান, মুক্তার হোসেন, সাইদুল মিয়া, রাজা, তানভিন, শাহিন, রবিন, ছোটন, মফিজুল, আসাদুল, সজিব, তাছফ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া পরিচালনা করেন বেলগাছি ঈদগাহ পাড়া মসজিদের ঈমাম হাফিজুর রহমান। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী