চালু হচ্ছে না নতুন ভবনের কার্যক্রম
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০২০
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে ইলেকট্রিক ত্রুটি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবনে আগামীকাল শনিবার চিকিৎসাব্যবস্থা চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ১৫০ শয্যার নতুন ভবনে দেখা দিয়েছে ইলেকট্রিক ত্রুটি। যা মেরামতে সময় লাগতে পারে প্রায় এক সপ্তাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।
প্রেস ব্রিফিংয়ে ডা. এ এস এম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ক্যাম্পাসে নবনির্মিত ১৫০ শয্যাবিশিষ্ট ভবনে ১০০ শয্যা হাসপাতালের তিনটি বিভাগ চালু করার কথা থাকলেও ইলেকট্রিক ত্রুটির কারণে তা হচ্ছে না। নতুন ভবনের ঈঞচঞ ( CTPT ( Current transfer and potential transformer) ) বোর্ডে মারাত্মক ত্রুটি ধরা পড়েছে। এ সময় চডউ-এর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারেরা সরেজমিনে নতুন ভবনের বিদ্যুৎ সরবরাহ পরিদর্শন করে এ ত্রুটি খুঁজে পান। যা সংশোধনে কমপক্ষে এক সপ্তাহ সময় প্রয়োজন। CTPT ত্রুটি সংশোধন হলে পরবর্তীতে মিটিংয়ের মাধ্যমে নতুন ভবনের কার্যক্রম শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির সভায় কমিটির সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমার চৌধুরী জিপু, কমিটির সদস্যসচিব চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান উপস্থিত সবার সম্মতিক্রমে আগামীকাল ১৪ মার্চ শনিবার ১৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবনে ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসাসেবা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
কমেন্ট বক্স