মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন
সমীকরণ প্রতিবেদন: নারীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচতেনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার এ র‌্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল হোসেন, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য বিল্লাল হোসেন, রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা হাশেম আলী প্রমুখ। আগামী ৮ মার্চ এ উপলক্ষে দুপুর ১২টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, নির্বাচন কর্মকর্তা কে জি মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী ও অফিস সহকারী সালমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সায়লা সারমিন, প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমুখ। দামুড়হুদা: ``দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ ছাড়া অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহি উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক, মহিলাবিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক সাথী খাতুন ও অফিস সহকারী হোসনে আরা পারভীন। সমাবেশে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, আইজিএ প্রশিক্ষণ কেন্দ্র ও মুক্তি নারী উন্নয়ন সংস্থার মহিলা স্বেচ্ছাসেবী সমিতির প্রায় ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন। জীবননগর: ``জীবননগরে আন্তজার্তিক নারী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টারয় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদের বটতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা। মেহেরপুর: ``‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এস এম শফিউল আজমের নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ইউপি সদস্য রোজিনা খাতুন, সিডিপির কো-অর্ডিনেটর জনপি বিশ্বাস, নারী উদ্যোক্তা হাসিনা, সুবর্ণা, মাহজাবিন প্রমুখ। মুজিবনগর: ``মুজিবনগরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে অংশ নেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, সমাজসেবা অফিসার আব্দুর রব, যুবউন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ ভাতাভোগী নারীরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী: ``আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের অবস্থিত উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জাতীয় পার্টি (জেপি) জেলা সম্পাদক আব্দুল হালিম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: `প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার` এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে আলাদা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা ও দুপুরে মহিলা অধিদপ্তর ঝিনাইদহের চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ব্রজেশ রোমেন গোয়ালা। এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার ইয়াসমিন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. জাহিদ আহমেদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পচিালক সুচন্দন মন্ডল, অ্যাড. সালমা ইয়াসমিন, মানবাধিকার কর্মী শরিফা খাতুন ও আমিনুর রহমান টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী