মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আয়োজনে কোনো কমতি রাখা হবে না : ডিসি নজরুল

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২০ ইং
আয়োজনে কোনো কমতি রাখা হবে না : ডিসি নজরুল
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা নিজস্ব প্রতিবেদক: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে জাতীয়ভাবে একজন সমন্বয়কারী আছেন। তিনি গত দুই তারিখে একটি কর্মসূচি আমাদের কাছে পাঠিয়েছেন। এমনিতে প্রস্তুতিমূলক সভা অনেক আগেই করা হয়ে থাকে। তবে এটির কারণে এবার অনুষ্ঠানের এতো কাছাকাছি সময়ে সভা করছি। মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৬ তারিখে চিত্রাঙ্কন, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিযোগিতা হবে। শিশুদের জন্য খেলাধুলার আয়োজন থাকবে। ১৬ তারিখ রাত থেকেই শহরজুড়ে আলোকসজ্জা করা হবে। বঙ্গবন্ধুর ওপর কিছু স্থিরচিত্র, ফেস্টুন ও ব্যানার থাকবে শহরজুড়ে। রাত ১২টায় কাউন্টডাউন মেশিনটি জিরো জিরো প্রদর্শন করবে। এ সময় আতশবাজীর আয়োজন করা হবে। আতশবাজীর পর বঙ্গববন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হবে। ১৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনী হবে। ‘শান্তির দূত’ নামের একটি স্মরণিকা প্রকাশ করা হবে। সকাল আটটায় স্টেডিয়াম মাঠে মূল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজ ও কিছু ডিসপ্লে হবে। ১০০ জনের কণ্ঠে জাতির পিতার ঐত্যিহাসিক ভাষণটি শোনানো হবে। শিক্ষার্থীদের দিয়ে বাংলাদেশের মানচিত্র ও বাংলাদেশের পতাকা তৈরি করা হবে। ১০০ জনের কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হবে। সঙ্গে আমরাও কণ্ঠ মেলাব। মাঠে যারা থাকবে, সবার হাতে বেলুন দেওয়া হবে। একসঙ্গে বেলুন ছাড়া হবে আকাশে। ১০০ পাউন্ডের কেক কাটা হবে। বিকেলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ডিসি সাহিত্য মঞ্চে। এখানে জাতীয় প্রোগ্রামটি প্রজেক্টরে দেখানো হবে। এমনি নির্দেশনা আছে।’ জেলা প্রশাসক বলেন, ৭ মার্চ বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আলোচনা সভা করতে হবে। আলোচনা সভায় যেন মুক্তিযোদ্ধারা বক্তৃতা করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। কেন্দ্রীয়ভাবেও প্রোগ্রাম করা হবে। ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাতে জাতীয় প্রোগ্রামের সঙ্গে মিল রেখে রাত ৯টার সময় সারা দেশে ১ মিনিটের ডার্ক নাইট করা হবে। প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হবে। সকালে স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনাসহ সব অনুষ্ঠান গত বছরের ন্যায় করা হবে। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেটির দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, নিজের নিজের স্থান থেকে কাজ করলে পরিষ্কার-পরিচ্ছন্ন জেলা হিসেবে চুয়াডাঙ্গাকে ঘোষণা করা যাবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, জেলা জজ কোর্টের পিপি বেলাল হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মুক্ত আলোচনায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী