বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুজিববর্ষে শপথ নিতে হবে
- আপলোড তারিখঃ
০২-০৩-২০২০
ইং
আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে তিনি আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন আসেন। পরিদর্শন শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় করেন।
মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আজ (গতকাল) থেকে স্বাধীনতার মাস ও মুজিববর্ষ শুরু। আপনারা সংগঠনিকভাবে প্রত্যেক ইউনিয়ন কমিটি ১৭ মার্চ মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেন। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, দল চিরস্থায়ী। তাই আমরা যদি সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে জননেত্রী শেখ হাসিনার হাত তত বেশি শক্তিশালী হবে। আসেন, আমরা সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করি। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে মুজিববর্ষে শপথ নিতে হবে।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মণ্টু, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা কাউন্সিলর কাজী মারজাহান নিতু, পৌর আওয়ামী লীগের নেতা, রেজাউল হক তবা, সাইফুর রহমান পিণ্টু, মহিদুল ইসলাম মুহিদ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, আমিনুল ইমলাম অপু মোল্লা, আশিকুজ্জামান ওল্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, জয়নাল আবেদীন, মকবুল হোসেন, কাউন্সিলর আব্দুল গাফ্ফার, মাহমুদুল হাসান চঞ্চল, খন্দকার মজিবুল হক, নুরুল ইসলাম দিপু, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন টিপু, সোনাউল্লাহ, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, পরিমল কুমার কালু ঘোষ, সিরাজুল ইসলাম, যুবলীগের নেতা আহসান উল্লাহ, সৈকত খান, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আশরাফুল ইসলাম, পৌর সভাপতি নয়ন সরকার, হাসান, সাকিব, অটল প্রমুখ।
কমেন্ট বক্স