মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাজের বিলম্ব যেখানে, দুর্নীতি সেখানেই

  • আপলোড তারিখঃ ২৯-০২-২০২০ ইং
কাজের বিলম্ব যেখানে, দুর্নীতি সেখানেই
মেহেরপুরে গণসংবর্ধনা ও জনসভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেছেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার ছিল জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজের বিলম্ব যেখানে, দুর্নীতি সেখানেই। কোনোক্রমেই যেন কাজের বিলম্ব না হয়, সে জন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’ তিনি বলেন, স্বাধীনতার সূতিকাগার মেহেরপুরের মুজিবনগরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে। জননেত্রী শেখ হাসিনা মুজিবনগরের উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। স্বাধীনতার শপথ ভূমি মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের মতো মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটন কেন্দ্র দেশের আর কোথাও নেই। তাই দ্রুত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, প্রতিটি গ্রামকে শহরে পরিণত করা হবে। গ্রামকে শহরে রুপান্তর করার কাজ দ্রত গতিতে এগিয়ে চলছে। এখন গ্রামগুলোতে কাঁচা রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা, তথ্য প্রযুক্তি সেবাসহ প্রয়োজনীয় সব সেবা এখন গ্রাম থেকেই পাচ্ছে জনগণ। কুতুবপুর ইউনিয়ন প্রাণের সঙ্গে মিশে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধামন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, প্রতিটি স্কুলে নতুন ভবন দিতে হবে। এরই ধারাবাহিকতায় এই কুতুবপুরের স্কুলটিতে নতুন আধুনিক ভবন দেওয়া হয়েছে। এমন ভবন অনেক স্কুলেই দেওয়া হয়েছে। এছাড়াও ৪৩টি রাস্তা পাকা করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই ইউনিয়নের (কুতুবপুর) কোনো রাস্তা কাঁচা থাকবে না।’ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহ্জামান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রহান উদ্দিন মণ্টু, ইউপি সদস্য সোহেল রানা, মোস্তফা কামাল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী