মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নদ-নদী রক্ষায় প্রশাসনকে আইনের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে হবে

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২০ ইং
নদ-নদী রক্ষায় প্রশাসনকে আইনের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে হবে
চুয়াডাঙ্গায় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার নদ-নদী রক্ষার্থে করণীয় নির্ধারণ-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অবৈধ স্থাপনা দখল, ময়লা আবর্জনা, বালু উত্তোলন, শিল্প কারখানার বর্জ্য পদার্থ নদীতে ফেলার কারণে দেশের সব নদ-নদীগুলোর আসল রূপ পাল্টে যাচ্ছে। ভরাটের কারণে নদীগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। নদীর আশপাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব বিষয় বিবেচনায় এনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদ-নদী বাঁচাতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার ও দুষণমুক্ত করতে পারলে নদী তার নিজস্ব স্মৃতিচিহ্ন ফিরে পাবে। নদীমাতৃক আমাদের বাংলাদেশ। যেকোনো মূল্যে দখল, দূষণের কবল থেকে নদ-নদীগুলো রক্ষা করতেই হবে। জাতীয় নদী রক্ষা কমিশন সব প্রকার সহযোগিতা দেবে।’ এ সময় ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘নদ-নদী, খাল, বিল রক্ষায় প্রশাসনকে তার আইনের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। নদ-নদী প্রতিটি নাগরিকের। এটি কারো একার নয়। নদীর দখলদারদের আমরা ছাড় দিব না। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যেসব স্থানে নদ-নদী দখল ও দূষণ হয়ে যাচ্ছে, তার কারণ উপজেলা নির্বাহী কর্মকর্তার জানা জরুরি। এর পেছনে কোনো মহল জড়িত তাদের খুঁজে বেড় করে প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালাতে হবে। প্রশাসনের কর্মরত কর্মকর্তাদের ভয় পেলে চলবে না।’ এ সময় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী