মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাগোয়ানে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২০ ইং
বাগোয়ানে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা
মুজিবনগর অফিস: ‘বাংলাদেশের ভেতর যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গা পরিচালনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রী করেছেন। আমাকে বিশ্বাস করে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া মন্ত্রীত্ব আমার কাছে একটি আমানত। আমি আমার আমানত রক্ষার্থে, প্রধানমন্ত্রীর বিশ্বাস ধরে রাখতে ও মেহেরপুরের মুখ উজ্জ্বল করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি আপনাদের চাওয়া ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাস আমি কখনো ক্ষুণ্ন হতে দেব না।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে বল্লভপুর খেলার মাঠে অনুষ্ঠিত বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ভেতর মেহেরপুরের এই ঐতিহাসিক মুজিবনগর একটি সম্মানজনক জায়গা। আর এই জায়গা উন্নয়নের জন্য আপনার জেলা থেকে একজন প্রতিমন্ত্রী দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। মুজিবনগরের জন্য ইতিমধ্যে অনেক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেগুলোর কাজ সব আস্তে আস্তে করা হবে। আগামী ২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’ বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ূব হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন ও জেলা স্বেবচ্ছসেবক লীগের আহ্বায়ক এনামুল বারি বকুল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগসহ বাগোয়ান ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ফুলের তৈরি নৌকা উপহার দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী