মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সদর হাসপাতালের নতুন ভবন অবিলম্বে চালুর দাবি

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২০ ইং
সদর হাসপাতালের নতুন ভবন অবিলম্বে চালুর দাবি
চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নবনির্মিত আড়াই শ শয্যার হাসপাতাল চালুসহ মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, ডা. মুস্তাকুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় প্রায় ১৬ লাখ মানুষ বসবাস করে। এখানে ১ শ শয্যার একটি হাসপাতাল থাকলেও জনবল সংকটের কারণে ৫০ শয্যার জনবল দিয়ে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের বেহাল অবস্থা। চিকিৎসার মান উন্নয়নে নতুন ভবনটি শয্যার একটি নতুন ভবন নির্মাণ করার পর নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করার বছর ঘুরে আসলেও জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হচ্ছে না। বক্তারা আরও বলেন, অবিলম্বে নতুন ভবনটি চালু করতে হবে এবং এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। যদি এ দাবি মানা না হয়, তাহলে অবিলম্বে চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুল কাদের যগলু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকনসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী