মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিনম্র শ্রদ্ধায় আত্মবলিদানের মহিমায় ভাস্বর চির প্রেরণার অমর একুশ উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২০ ইং
বিনম্র শ্রদ্ধায় আত্মবলিদানের মহিমায় ভাস্বর চির প্রেরণার অমর একুশ উদ্যাপন
দিনব্যাপি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ প্রভাত ফেরি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সমীকরণ প্রতিবেদন: ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/সেই থেকে শুরু/সেই থেকে শুরু দিনবদলের পালা’। প্রকৃত অর্থেই বাঙালি জাতির দিনবদলের পালা শুরু হয়েছিল যেদিন, সেদিন অমর একুশ। আত্মবলিদানের মহিমায় ভাস্বর চির প্রেরণার এই দিবসটি যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করেছে বাঙালী জাতি। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষের ঢল নেমেছিল শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহঙ্কারের এই মিনার। এদিকে অমর একুশে উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ সারা দেশে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চুয়াডাঙ্গা: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো গতকাল রাত ১২টা ১মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, প্রভাত ফেরি, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠান, হামদ-নাত, সংগীত, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। চুয়াডাঙ্গা সিভিল ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। রাতে ঘন্টাব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৬টা ৪৫মিনিট থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রভাতফেরি সহকারে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রভাতফেরি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাইন্ডেশন, চুয়াডাঙ্গা’র আয়োজনে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া শিশুদের কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতারও আয়োজন করে জেলা শিশু একাডেমি। বাদ যোহর জেলার সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। শহীদ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ৫২-এর রক্তঝরা এ দিনটি মূলত বাঙালির স্বাধিকারের চেতনায় জেগে ওঠার দিন। এদিনে দেশের মানুষ একটি দন্ডে একাট্টা হয়েছিলো। বাঙালীর যা কিছু অর্জন তার কোনো কিছুই রক্ত ছাড়া হয়নি। এই অর্জন সবসময়ই ইতিহাসের অংশ। কিন্তু আমরা এখন বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে ফেলেছি। আমরা শুদ্ধ বাংলা উচ্চারণ বাদ দিয়ে বিভিন্ন ভাষা মিশিয়ে কথা বলি।’ তিনি আরও বলেন, ‘এই ভাষা রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য আমার ভাইদের রক্ত মাটিতে মিশেছে। অনেক ত্যাগ স্বীকার করে আমরা এই ভাষা পেয়েছি। অমর একুশের অবিনাশী চেতনা-ই আমাদের যুগিয়েছে স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান, এনডিসি সিব্বির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান: মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে হামদ নাত ও রচনা প্রতিযোগিতা এবং বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পৃথক পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মুক্তমঞ্চে ও কলেজের এফএফ হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুটি পৃথক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। বেলা সাড়ে ১১টায় কলেজের এফএফ হলে ইসলামিক ফাউন্ডেশন হামদ-নাত ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান। বেলা সাড়ে ১২টায় কলেজের মুক্তমঞ্চে শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা খেলাঘর সংগঠক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুঝাত পারভীন ও আবৃত্তি শিল্পী মনোয়ারা খুশি। অন্যদিকে, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যথাযথ মর্যাদার সাথে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করেছে। গতকাল শুক্রবার সকালে প্রভাতফেরি করে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পন করে তাঁরা। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক সাখাওয়াত হোসেন, মঈনুল ইসলাম শুভ, কায়সার আলম, রেখা হালদার ও আনোয়ার কবির প্রমুখ। এদিকে, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রভাতফেরি করে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে পরে কলেজে প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, শিক্ষক পরিষদের সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মামুনুর রশিদ, সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুর রশিদ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুলতানা জান্নাতুল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহজাহান আলী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সাবিনা ইয়াসমিন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আসাবুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ কবিরসহ চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। অন্যদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র, চর্চায়ন-এর পক্ষ থেকে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর ৬টায় ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চর্চায়ন-এর পরিচালক কবি রিগ্যান এসকান্দার, সম্পাদক সুমন ইকবাল, দিপু মতিয়া, জহির আহমেদ। এ ছাড়া চর্চায়ন-এর সদস্য আশরাফুল ইসলাম, লাবিব শাহারিয়ার ও সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। এদিকে, শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডা. আফছার উদ্দিন কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন অত্র কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম। এ সময় প্রধান অতিথি চিলেন অত্র কলেজের সভাপতি মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট তসলিম উদ্দিন ফিরোজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মো. কুদরাত-ই-খুদা। সরোজগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল শুক্রবার সকালে সরোজগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরমধ্যে তেঁতুল শেখ কলেজ, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবুল হোসেন দাখিল মাদ্রাসা, বদরগঞ্জ ডিগ্রি কলেজ, বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসা, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদজমা ডিএইচ মাধ্যমিক বিদ্যালয়, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরোজগঞ্জ বেবী নার্সিং হোম স্কুল, সরোজগঞ্জ শিশু নিকেতন, সরোজগঞ্জ সোনামণি কিন্ডারগার্টেন, সরোজগঞ্জ আন-নূর ইসলামী একাডেমী, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহম্মদজমা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারি মেহেদী হাসান, হাসানুরজ্জামান লাল্টু শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হিজলগাড়ী: যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার ২১শে ফেব্রুয়ারি সকালে পৃথক পৃথক ভাবে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু, হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সবেদ আলী, হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিনসহ বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাতফেরি শেষে পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, উপজেলা বাস-ট্র্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারহাহান নিতু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা খাতুন, মহিলা লীগের নেত্রী হাজেরা খাতুন, শ্রমিক লীগ নেতা ৪ নম্বর ওয়ার্ড সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিত দেব শর্মা, ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, নয়ন সরকার, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন প্রমুখ। এ ছাড়া আলমডাঙ্গা বনিক সমিতির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সহসভাপতি সাইফুল ইসলাম, জয়নাল ক্যাপ প্রমুখ। এ ছাড়াও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক আনোয়ারুল ইসলাম সাগর, প্রভাষক আসিফ জাহান, আ ফ ম সিরাজ সামজি। এ সময় খন্দকার হামিদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন কবি গোলাম রহমান, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, কবি হাবিবুর রহমান মজুমদার, কবি মনিরুজ্জামান প্রমুখ। অন্যদিকে, ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথক ভাবে প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। গতকাল শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, দামুড়হুদা: ``দামুড়হুদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো ও আলোচনা সভা করেছে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মুনিম লিঙ্কন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারমান সাহিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা পরিষদের সদস্য শফিউল কবীর ইউসুর, যুবলীগের সধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী ছালাম, মৎস্য অফিসার সেলিম রেজা, প্রকৌশলী মাহাবুল হক, হিসাররক্ষণ কর্মকর্তা সুকুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, নির্বাচন অফিসার হাদীউর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, পল্লী যুব-উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক, সোনালী ব্যাংক হারুন-অর রশিদ, উন্নয়ন অফিসার শরিফুল ইসালাম, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয। দর্শনা: ``দর্শনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথক শোক র‌্যালি ও শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দর্শনা পৌরসভার ডাকে কেরুজ বাজার মাঠে গণজমায়েত হয়। পরে সকাল ৮টায় কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে দর্শনা পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দর্শনা সরকারী কলেজ, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ড, দর্শনা পৌরসভা, জাসদ, বাংলাদেশ জাসদ, দর্শনা প্রেসক্লাব, ওয়েভ ফাউন্ডেশন, ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার, অনির্বাণ থিয়েটার, রামনগর মাথাভাঙ্গা যুব সংঘ, সাম্প্রতিক যুবসংঘ, পুরাতন বাজার কমিটি, ফারিয়াসহ দর্শনা পৌর এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শোক র‌্যালিতে নেতৃত্ব দেন পৌর মেয়র মতিয়ার রহমান। পরে দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম সবাইকে শপথ বাক্য পাঠ করান। এদিকে একই সময় কেরুজ ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনসারীর নেতৃত্বে, কেরু উচ্চবিদ্যালয় ও কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পৃথক আরও একটি শোক র‌্যালী করে কেরুজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। জয়রামপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় গতকাল শুক্রবার সকালে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফারুক হোসেন, সহিদুল ইসলাম, আব্দুল লতিফ, যুবলীগ সভাপতি জহুরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিপন, উপজেলা যুবলীগের মালেক ভূঁইয়া, সারওয়ার সিদ্দিকী মামুন, খালেক ভূঁইয়া প্রমুখ। কার্পাসডাঙ্গা: ``শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, আ'লীগ নেতা সহিদুল হক, শিক্ষক শফিকউর রহমান, নজির আহম্মেদ, কাদের বিশ্বাস, আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুলসহ ইউনিয়ন আ'লীগ, ওয়ার্ড আ'লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জীবননগর: ``শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জীবননগরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, শ্রমজীবি, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান। এ ছাড়া গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু প্রমুখ। উথলী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জীবননগর উপজেলার উথলীতে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উথলী ডিগ্রি কলেজ থেকে প্রভাতফেরী বের করা হয়। পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বৃহত্তর উথলী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান। এতে অংশ নেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এদিকে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উথলী মাধ্যমিক বিদ্যালয়। সকালে প্রভাত ফেরী শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আকরাম হোসেন, অভিভাবক সদস্য লুৎফর রহমান লুতু, ইলিয়াস হোসেন প্রমুখ। আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ, কলেজিয়েট স্কুল, আন্ নূর ইসলামী একাডেমি, অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল, আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাধরপুর নাসির উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, পাকা মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়সহ সব সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আন্দুলবাড়ীয়া বাজার কমিটি পৃথক পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল দিনের প্রথম প্রহরে একুশবার তোপধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচির শুভসূচনা, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রফাতফেরি, ফাতেহা পাঠ, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজাদ পাবলিক লাইব্রেরি চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আওয়ামী লীগ নেতা মহাসিন আলী খান, মোল্লা আলতাফ হোসেন ফেলা, সাবেক যুবলীগ নেতা শেখ ফিরোজ আহাম্মেদ, খান তারিক মাহমুদ, মোল্লা টুটুল ও শেখ রেজা। এ ছাড়াও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদিকা ও কবি আশরাফুন নাহার শোভা, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া মহিলা কওমী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল ও কবি শংকর প্রামানিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। এ সময় স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আশরাফুন নাহার শোভা, হাফিজুর রহমান, শংকর প্রামানিক, নাঈমুর রহমান, নারায়ণ ভৌমিক, নীঞ্জিনা ভৌমিক নীলা ও বর্ণ ভৌমিক। মেহেরপুর: সারাদেশের ন্যায় মেহেরেপুরে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাতে মেহেরপুরের ড. শহীদ শামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। স্থানীয় সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। বারাদী: মেহেরপুর সদরের বারাদী মোমিনপুরে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল একুশের প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল শুক্রবার ২১শে ফেব্রুয়ারি মোমিনপুর স্কুল মাঠের শহীদ মিনারের বেদীতে এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বারাদী ইউনিট আওয়ামী লীগ, মোমিনপুর ডাইমন্ড ক্লাব, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্শবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বারাদী ইউনিট কৃষক লীগ, শিংহাটি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়, পাটকেলপোতা প্রথমিক বিদ্যালয়, হাসানাবাদ প্রাথমিক বিদ্যালয়, জুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাদী ইউনিট ছাত্রলীগ, বারাদী বিএডিসি প্রভাতফেরিতে অংশ নেয় এবং শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। আমঝুপি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান রোবহান উদ্দিন আহম্মেদ, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ, আমঝুপি পাবলিক ক্লাব, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি আলিম মাদরাসা, আমঝুপি আইডিয়াল স্কুল, আমঝুপি ইউনিয়ন কৃষকলীগ, আমঝুপি ইউনিয়ন যুবলীগ, আমঝুপি ইউনিয়ন তাঁতী লীগ, আমঝুপি ইউনিয়ন মৎসজীবি লীগ, আমঝুপি গন্ধরাজপুর প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়, আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগ, আমঝুপি স্বেচ্ছাসেবকলীগ, আমঝুপি শিশু-কিশোর নাট্য সাংস্কৃতিক সংগঠন, আমঝুপি বিএডিসি, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। গাংনী: ``মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাক্তার রিয়াজুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুতের সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী। এ ছাড়া উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, পৌর আয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের পক্ষে তোহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। অন্যদিকে, বিভিন্ন সরকারি ও বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বাংলা ভাষায় হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এদিকে ২১ ফেব্রুয়ারীর সকাল হতেই শহীদ মিনারপাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক এবং রাজনৈতিক সংগঠন র‌্যালী সহকারে এসে শ্রদ্ধা জানাতে শুরু করেন। সকালে গাংনী উপজেলা পরিষদের র‌্যালী বের করা হয়। শোক র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন গাংনী পরিষদ চেয়ারম্যান এ এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, কাউন্সিলর নবীর উদ্দীন প্রমুখ। মুজিবনগর: ``মুজিবনগরে যথাযথ মর্যাদার পালিত হয়েছে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাতফেরি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির নেতৃত্বে প্রভাতফেরিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহীদ মিনার চত্তরে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে রাতের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিকবৃন্দের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। ঝিনাইদহ: ``যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। খালি পায়ে হাজারো মানুষের সুনশান নিরবতা ভেঙ্গে রাত ১২ টা ১ মিনিটে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি, দিনব্যাপী মিলাদ মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। মহেশপুর: ``ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মহেশপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি, পৌর বিএনপির আহবায়ক অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, সদস্য সচিব সোহাগ খান, পৌর যুগ্ম আহবায়ক আনিছুর রহমান রিপন, সাইফুল ইসলাম, শাহাজান আলী, নজিবুদ্দৌলা নাসের, গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নার্গিস সুলতানা দিপা, সদস্য অ্যাড. আব্বাস উদ্দিন, আমিনুর রহমান বুদো, রুহুল আমীন, মোজাম্মেল হক, পৌর বিএনপির সদস্য আব্দুল আজিজ, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব মেহেদী মাসুদ, পৌর যুবদলের আহবায়ক শামীম খান, সদস্য সচিব হাবিবুর রহমান বুল্লা, বিএনপি নেতা নাজমুল হুদা, মো. খালেক মাসুদ, শফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, সবুজ আহম্মেদ, যুবদল নেতা ইসমাইল হোসেন, আব্দুল মালেক, শামীম বিশ্বাস, গোলাম রসুল, ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ এরশাদ আলী, আব্দুল মালেক, নাজমুল হক, ইয়াকুব আলী, আলমগীর হোসেন, সাইদুর রহমান, রাজিবুল হক, নাজিম উদ্দিন প্রমুখ। পরে ভাষা শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী