মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রথম দিনে ‘পাঁইচো চোরের কেচ্ছা’ মঞ্চায়ন

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২০ ইং
প্রথম দিনে ‘পাঁইচো চোরের কেচ্ছা’ মঞ্চায়ন
দর্শনায় অনির্বাণ-এর তিন যুগ পূর্তি উৎসবের উদ্বোধন করলেন এমপি টগর সাজ্জাদ হোসেন/ওয়াসিম রয়েল: অনির্বাণ থিয়েটার এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় শুরু হয়েছে ‘গাহি সাম্যের গান-/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান’ শীর্ষক ‘অনির্বাণ-এর তিন যুগ পূর্তি উৎসব’। গতকাল সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো চত্বরের উৎসব মঞ্চে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে এই বর্ণাঢ্য কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংদস সদস্য হাজী মো. আলী আজগার টগর। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন-‘ষড়ঋতুর বাংলাদেশে বসন্তের ফাগুন আমাদের কাছে একটি বিশেষ তাৎপর্য বহন করে। কারণ এ ফাগুনেই আমরা পেয়েছিলাম অনেক প্রাণের বিনিময়ে আমাদের মায়ের ভাষা বাংলা। ভাষার অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে স্বাধীনতার বীজ বপনের মাধ্যমে আমরা দেখতে থাকি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। আমাদের সেই স্বপ্নকে সত্য করতে অকুতোভয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন আলোকবর্তিকা। তাঁর অসামান্য অবদান আজকের বাংলাদেশ’। অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন-এর প্রাণবন্ত উপস্থাপনা এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক-এর সভাতিত্বে আয়োজিত উদ্বোধনী আসরে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. মুনিম লিংকন, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও কেরু এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনসারী। উদ্বোধনী আসরের পূর্বে উৎসবের শুভ সূচনা একুশের প্রথম সকালে প্রভাতফেরি, পুষ্পার্ঘ্য অর্পণ, শিশুদের বর্ণ, বাক্য ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা মধ্যদিয়ে। সবশেষে বিবর্তন যশোর-এর পরিবেশনায় পরিবেশিত হয় নাটক ‘পাঁইচো চোরের কেচ্ছা’। নাটকের কাহিনী গ্রমীন জীবনের নানান ঘটনাবহ ঘটনার রুপকথা। সেই ছোট্ট বেলায় শোনা গল্পগুলি। বংশ পরমপরায় বেঁচে থাকা গ্রামবাংলার ঐতিহ্য বহনকারী সেইসব রুপকথা আজ জ্ঞান-বিজ্ঞানের যুগে হারিয়ে না যায় তারই এক ঐকান্তিক প্রচেষ্টার ফসল বিবর্তন যশোর’র এই নাটক। লোকজ ঢঙ্গে নির্মিত এই নাটকটিতে উপস্থাপিত হয়েছে গ্রাম বাংলার সাড়া জাগানো কিছু কল্প কাহিনী। এই প্রয়াস শুধু গল্প গুলিকে বাঁচিয়ে রাখা। ডার যথাযথ নাট্যকার দিযেছেন কাজী চপল, নির্দেশনা দিয়েছেন বৈদ্যনাথ অধিকারী। নাটকটিতে অভিনয় করেছেন নুরুজ্জামান আকাশ, সানোয়ার আলম খান দুলু, দেবাশীষ মল্লিক, দেবদুলাল, রফিকুল ইসলাম, কারুল ইসলাম রিপন, অর্পিতা শিকদার তুলি, দেবাশীষ মল্লিক, সাবিকুন নাহার কাকলি, সুমন ব্যানার্জী, চঞ্চল, কমল, তন্ময়, মানস বিশ্বাস, সুমন ব্যানার্জী, ভগিরথ পাল, নওরোজ আলম খান চপল, হাফিজুর রহমান, কমল বিশ্বাস, নিশি, সাথী, এলিস, আসিফ, হাফিজুর রহমান, আতিকুজ্জামান, তন্ময় ও আতিকুজ্জামান রনি। নেপথ্যে যোগ্য সঙ্গ দিয়েছেন রবীন বসাক ও মনিরুল ইসলাম। এ ছাড়া অনির্বাণ থিয়েটার-এর ৩৬ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, কেরুজ মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাবুদ্দীন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারন সম্পাদক আওয়াল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটো, ওয়েভ ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তা কিতাব আলী, দর্শনা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী