মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৬ বিজিবির পৃথক অভিযানে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ৬ বিজিবির পৃথক অভিযানে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন। যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। গতাকাল চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। জানা যায়, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্সসহ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত কুড়ালগাছি গ্রামের কুড়ালগাছি মাঠ নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধার ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে এফআইজি এবং সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. রুকুনুজ্জামান ফোর্সসহ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাডাঙ্গা গ্রামের ঝাঁঝাডাঙ্গা আমবাগান নামক স্থান হতে ৫৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হন, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা। উদ্ধার ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ফয়েজ উদ্দিন ফোর্সসহ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মধ্যপাড়া নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। উদ্ধার এসব ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী