মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ‘ডগস্কোয়াড’

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২০ ইং
অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ‘ডগস্কোয়াড’
মুজিববর্ষ উপলক্ষে ৬ বিজিবির বিশেষ অভিযান সমীকরণ প্রতিবেদন: মুজিববর্ষ উপলক্ষে বিজিবি ৬ ব্যাটালিয়ন দর্শনা শ্যামপুর হতে মুন্সীপুর সীমান্ত পর্যন্ত বিশেষ অভিযান অব্যহত রেখেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা ৬ বিজিবির উদ্যোগে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, গতকাল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী মুন্সীপুর কোম্পানি সদর বিজিবি চেকপোস্ট বসিয়ে কার্পাসডাঙ্গাসহ আশপাশের এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এ সময় সঙ্গে ছিল বিজিবির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর (ডগস্কোয়াড)। এ অভিযানের ফলে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীলসমাজ। এ বিষয়ে ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, ‘বছরের সব সময়েই আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকে। কিন্তু মুজিববর্ষ উপলক্ষে এ অভিযানকে আরও বেগবান করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী