কৃষক বাঁচলে বাঁচবে দেশ, স্বয়ংসম্পূর্ণ হবে দেশ
- আপলোড তারিখঃ
১১-০২-২০২০
ইং
জীবননগরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনকালে এমপি টগর
জীবননগর অফিস:
জীবননগরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি মেলা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এ সময় প্রধান অতিথি বলেন, কৃষক বাংলাদেশের প্রাণ, তাদের ভাগ্যন্নোয়নের জন্য বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমার কৃষক ভাইয়েরা যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই জন্য প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করে যাবেন। কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ এবং স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল। এসময় আরও উপস্থিত হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন প্রমুখ। এ বছর কৃষক সংগঠন প্রতাবপুর আইপিএম ক্লাবসহ ৮টি কৃষি সংগঠন এ মেলায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।
কমেন্ট বক্স