মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২০ ইং
ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করেই রিপোর্ট প্রদানের অভিযোগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পরীক্ষা না করেই রিপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে রুনা খাতুন নামের এক রোগীর স্বজন প্রশাসনের নিকট এ অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) বেগম ইসরাত জাহান চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়ম খুঁজে পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্যাথলজিস্ট ডা. শিরিন জেবীন সুমি, পেশকার সাইদুল ইসলামসহ পুলিশ সদস্যরা। জানা যায়, গতকাল রোববরা ডা. আবুল হোসেনের চেম্বারে চিকিৎসা নিতে যান আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী রুনা খাতুন। তাঁর সঠিক রোগনির্ণয়ের জন্য ২টি পরীক্ষা দেন ডা. আবুল হোসেন। এ সময় রুনা খাতুনের স্বজন সাংবাদিক পলাশ তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারে নিলে রক্ত ও ইউরিন স্যাম্পল কালেক্ট করেন ওই সেন্টারের এক প্যাথলজিস্ট। এরপর রক্তের স্যাম্পলের পরীক্ষা-নিরীক্ষা করা করলেও ইউরিন স্যাম্পলের পরীক্ষা না করেই মাত্র ২ মিনিটে রিপোর্ট বের করে দিলে সন্দেহ হয় পলাশের। এরপর পলাশ প্রশাসনের নিকট এ বিষয়ে অভিযোগ জানালে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বেগম ইসরাত জাহান এবং এ সময় সেন্টারে নানা অনিয়ম পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গা শহরের অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথলজিতে বিভিন্ন রকম ত্রুটি আছে। ইতিমধ্যেই আমি কয়েকটি ডায়াগনস্টিক এবং প্যাথলজি ভিজিট করেছি। যেসব ডায়াগনস্টিক সেন্টার বা প্যথলজিতে ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেসব ডায়াগনস্টিক সেন্টার এবং প্যথলজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিস্ট ও পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধুমাত্র জরিমানা করে এ সমস্য সমাধান করা যাবে না। দ্রুত একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে রোগীরা সঠিক সেবাটি পেতে পারে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী