মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২০ ইং
সকল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে
মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলা আ.লীগের প্রস্তুতি সভায় এমপি টগর দর্শনা অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০-২১) উদ্যাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা করেছে। দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গতকাল বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাকে না ভাবলে বাংলাদেশ নামক একটি রাষ্টের জন্মই হতো না। যার জন্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে। সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগসহ দলের অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মী ও শুভাকাক্সিক্ষদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। এ উপজেলার প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতীর পিতার জন্মশতবার্ষিকী উৎযাপন করা হবে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের চেয়াম্যান মাহফুজুর রহমান মনজু, পারকৃষ্ণপু- মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, নতিপোতা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আজিজ, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, আওয়ামী নেতা হাজী শহিদুল ইসলাম, মুন্তাজ হোসেন, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সোলাইমান, ফয়ছাল, লোমান, অপু প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী