গ্রন্থাগারে এসে বই পড়ে জীবনকে আলোকিত করা সম্ভব
- আপলোড তারিখঃ
০৬-০২-২০২০
ইং
মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন, চুয়াডাঙ্গার আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
সারা দেশে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সরকারি গণগ্রন্থাগার এসব কর্মসূচির আয়োজন করে।
চুয়াডাঙ্গা:
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে চুয়াডাঙ্গা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগীত শিল্পী হিরন উর রশিদ শান্তর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ালেখা সাধারণত বিষয়ভিত্তিক সিলেবাস কিংবা গবেষণা নির্ভর হয়ে থাকে, কিন্তু গ্রন্থাগারে জ্ঞানান্বেষণের ব্যাপ্তি সীমাহীন। সে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েই পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠিত হয়েছে। দিনে একবার হলেও গ্রন্থাগারে আসা প্রয়োজন। এখানে আছে জ্ঞানের ভাণ্ডার। গ্রন্থাগারে এসে বই পড়ে জীবনকে আলোকিত করা সম্ভব। এ সময় তিনি আরও বলেন, গ্রন্থাগার হচ্ছে জ্ঞানভাণ্ডার, আর বই হলো ইতিহাসের আঁকর। জ্ঞান অন্বেষণের জন্য যেমন বই দরকার। তেমনই বই রাখার জায়গা হচ্ছে গ্রন্থাগার। দুটি মিলেই আমাদের জ্ঞান তৃষ্ণা নিবারণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিন, লাইব্রেরি সহকারী আবু সাঈদ মামুন প্রমুখ।
মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালিটি সরকারি গণগ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, সহকারী লাইব্রেরিয়ান এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন প্রফেসর হাসানুজ্জামান মালেক ও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। স্বাগত বক্তব্য দেন সহকারী লাইব্রেরিয়ান এমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের লাইব্রেরি কর্মকর্তা সৈয়দ আল মাসুদ সিদ্দিকী, আল মাহমুদ শেভন প্রমুখ।
কমেন্ট বক্স