মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বহিষ্কৃতদের তালিকা দিল ঢাবি

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২০ ইং
বহিষ্কৃতদের তালিকা দিল ঢাবি
সমীকরণ প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে আজীবন বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে নোটিশের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকে ৬৩ শিক্ষার্থীকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়। বহিষ্কৃত ৬৩ জন হলো- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল ওয়াহিদ ও মো. ইছাহাক আলী, ২০১৬-১৭ সেশনের আনিকা বৃষ্টি, ফিওনা মহিউদ্দিন মৌমি ও মো. মাসুদ রানা, সমাজকল্যাাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সালমান এফ রহমান হৃদয়, মো. রাকিবুল হাসান, সৌভিক সরকার, মো. মেহেদী হাসান, মো. হাসিবুর রশিদ ও মো. মারুফ হাসান খান, ২০১৬-১৭ সেশনের ইসরাত জাহান ছন্দা, ইংলিশ ফর স্পিকার অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষার্থী ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সাফায়াতে নূর সাইয়ারা নোশিন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি ইনস্টিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী জি এম রাফসান কবির, পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মো. আবু জুনায়েদ সাকিব, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজ-উর-রহমান, ২০১৬-১৭ সেশনের মো. তৌহিদুল হাসান আকাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. লাভলুর রহমান লাভলু, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরমিলা আক্তার আশা, জাকিয়া সুলতানা, জেরিন হোসাইন ও আবির হাসান হৃদয়, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সামিয়া সুলতানা, সিনথিয়া আহম্মেদ ও জান্নাত সুলতানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আমরিন আলম জুটি, ২০১৬-১৭ সেশনের মো. আশরাফুল ইসলাম আরিফ ও আল-আমিন পৃথক, ২০১৭-১৮ সেশনের নওশীন আফরিন মিথিলা, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মেহেজাবিন অনন্যা ও মো. শাদমান শাহ, সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোছা. আফসানা নওরিন ঋতু, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফাতেমা আক্তার তামান্না, বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এম ফাইজার নাঈম, ২০১৬-১৭ সেশনের জিয়াউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তাজুল ইসলাম সম্রাট, নুরুল্লাহ ও সাদিয়া সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. শাবিরুল ইসলাম, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নাফিসা তাসনিম বিন্তী, ২০১৭-১৮ সেশনের ইফতেখারুল আলম জিসান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী শাশ্বত কুমার ঘোষ, ২০১৬-১৭ সেশনের সাদিয়া সিগমা, ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শেখ জাহিদ বিন হোসেন ইমন ও মো. আশেক মাহমুদ জয়, ফার্মেসি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. মোহায়মেনুল ইসলাম, ২০১৬-১৭ সেশনের মো. সাইদুর রহমান, ২০১৭-১৮ সেশনের আব্দুর রহমান, আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুবহা লিয়ানা তালুকদার ও সালমান হাবীব আকাশ, ২০১৭-১৮ সেশনের আজলান শাহ ফাহাদ, মনোবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী বেলাল হোসেন ও মো. মশিউর রহমান, ২০১৬-১৭ সেশনের মোরশেদা আক্তার ও তানজিনা সুলতানা ইভা, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. মোহাইমিনুল রায়হান ফারুক, সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী শিহাব হাসান খান, যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. আবু মাসুম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শাহাৎ আল ফেরদৌস ফাহিম এবং মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাহবুব আলম সিদ্দিকী সম্রাট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, সিন্ডিকেটে এসব শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃতদের তালিকাটি সংশ্নিষ্ট ডিন, হল ও বিভাগসমূহের কার্যালয়ে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ তালিকা সম্পন্ন করা হয়েছে। এটি নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী