মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ১৩ হাজার ও মেহেরপুরে ৮১২৩ জন পরীক্ষার্থী

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ১৩ হাজার ও মেহেরপুরে ৮১২৩ জন পরীক্ষার্থী
আজ থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুরু : সারাদেশে প্রায় সাড়ে ২০ লাখের সঙ্গে পরীক্ষায় অংশ নিবে পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে : কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি সমীকরণ ডেস্ক: আজ সোমবার থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষার জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে প্রয়োজনীয় কাগজপত্র ও খাতা। প্রতিটি কেন্দ্রের সংশ্লিষ্ট থানা থেকে পুলিশি নিরাপত্তায় প্রশ্নপত্র সরবরাহ করা হবে সকালে। ১ মার্চ পর্যন্ত এ পরীক্ষা চলবে। এবারের এসএসসি ও সমমান পরিক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার। গত বছরের থেকে চলতি বছর ৪৬ হাজার ৭৮ জন ছাত্র ও ৪১ হাজার ৪৭৬ জন ছাত্রী কমেছে। জানা গেছে, ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী চলতি বছরের এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে। চলতি বছর ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র ও ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিবে। এ বছর ছাত্রদের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী এসএসসি পরীক্ষা দেবেন। ১৭ হাজার ৪৮২ টি স্কুল থেকে এসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেবে। দাখিল পরীক্ষায় ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৩৪ হাজার ১৩৮ জন আর ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ৯ হাজার ১১০টি মাদরাসা থেকে এসব শিক্ষার্থী দাখিল পরীক্ষা দেবে। দাখিলে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ১২ হাজার ৯৭৮জন। এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী সংখ্যা ১লাখ ৩১ হাজার ২৮৫ জন। এদের মধ্যে ৯৮ হাজার ৩০৭ জন আর ছাত্রী ৩২ হাজার ৯৭৮ জন। ২ হাজার ২৯২ টি কারিগরি প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে। আজ সোমবার সকাল ১০টা থেকে এসএসসি (সাধারণ) বাংলা ১ম পত্র, এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ এবং দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার ৩৯টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ১৩ হাজার ৪শ ৪৫ জন। এরমধ্যে ২৪টি পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে মোট ১০ হাজার ৪৪০ জন সাধারণ ১০টি কেন্দ্র/ভেন্যুতে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ হাজার ৭৮৬ জন এবং ৫টি কেন্দ্রে ১ হাজার ১৮৯ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে। গতবছরের পর এবার জেলায় পরক্ষার্থী সংখ্যা কমেছে ১ হাজার ৫৭৫ জন। নকলমুক্ত সুষ্ঠু সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৩৭৯ জন, আলমডাঙ্গা উপজেলার ৬টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩ হাজার ১৮৯ জন, জীবননগর উপজেলার ৮টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ১ হাজার ৫১১ জন এবং দামুড়হুদা উপজেলার ৬টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ২ হাজার ৩৯১ জন।এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলার ৩টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৬৩৭ জন, আলমডাঙ্গা উপজেলার ২টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৪৬২ জন, জীবননগর উপজেলার ৪টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩৮৫ জন এবং দামুড়হুদা উপজেলার ২টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩০২ জন। এ ছাড়া জেলার চার উপজেলার ৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ১৮৯ জন। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘পরীক্ষা চলাকালে কেন্দ্রে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবে। প্রত্যেক কেন্দ্রে সকাল ৮টার মধ্যে পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীরা যাতে মনোরম পরিবেশে পরিক্ষা দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। নকল করার অবৈধ পন্থা অবলম্বনের কারণে এইজেলার ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্যক্রম কঠোরভাবে প্রতিরোধ করা হবে।’ মেহেরপুর: আজ সোমবার সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতেও একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা করেছে। মেহেরপুর জেলা থেকে এসএসসি পরীক্ষায় এবার মোট ৮১২৩ জন অংশ নিবে। এরমধ্যে দাখিল পরীক্ষায় ৫৯৮ জন এবং এসএসসি ভোকেশনালে ১০৬৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শন্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে যেন পরীক্ষা সম্পন্ন করা যায়, সেই জন্যে পরীক্ষাকেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী