যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত
- আপলোড তারিখঃ
০২-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আনিছ বিশ্বাস:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের রেড চিলি চাইনিজ রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর, সহসভাপতি খুস্তার জামিল, মোশারফ হোসেন, নাসির উদ্দিন আহমেদ, মুহ. রহমত উল্লাহ্, নজরুল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা ও হাবিবুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক কায়সার আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ জয়নাল আবেদীন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহীদুল্লাহ খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, শিক্ষাবিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল। এছাড়া কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম জোয়ার্দ্দার সোনা মিয়া, হাবিবুল্লাহ বাহার, আব্দুল ওহাব, আব্দুল মান্নান নান্নু, সিরাজুল আলম ঝন্টু, মাহফুজুর রহমান মঞ্জু, গোলাম মোর্তুজা, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, শাহ আলম, আব্দুর রহমান, মতিয়ার রহমান, আব্দুল কাদের, ইয়াকুব হোসেন, কাজী খালেদুর রহমান অরুন, খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, শাহাদৎ হোসেন, আবু মুছা, সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, আবু মো. আব্দুল লতিফ অমল, অ্যাড. বেলাল হোসেন ও মো. আব্দুল আজিজ।
সভায় বছরব্যাপী মুজিববর্ষ পালনের জন্য জেলাপর্যায়ে কমিটি গঠনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। এতে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে সভাপতি, এমপি আলী আগজার টগরকে সহসভাপতি নির্বাচিত করা হয় এবং কমিটির সদস্য হিসেবে নুরুল ইসলাম মালিক, এসএম জাকারিয়া আলম, মো. মতিয়ার রহমান, মো. ইয়াকুব আলী মাস্টার. মো. আরিফ, মো. ইকবাল হোসেন, শ্রীমতি রেবা রানী শাহা, মো. মাহামুদুল হক লিটন নির্বাচিত করা হয়। কমিটিতে সদস্যসচিব হিসেবে নির্বাচিত হন সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উক্ত কমিটির নেতৃবৃন্দ বছরব্যাপী জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ে ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের নিমিত্তে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য কমিটি গঠন সহ অন্যান্য সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করেন।
কমেন্ট বক্স