মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঐক্যবদ্ধভাবে নতুন কমিটির কার্যক্রমে গতি আনতে হবে

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২০ ইং
ঐক্যবদ্ধভাবে নতুন কমিটির কার্যক্রমে গতি আনতে হবে
চুয়াডাঙ্গায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে ডা.মার্টিন হীরক চৌধুরী সদরে ডা. গোবিন্দ-হেমন্ত কুমার এবং পৌরতে বিধু রঞ্জন-রাজেশ সভাপতি ও সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদ: চুয়াডাঙ্গায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরীঘাট রোডে অনুষ্ঠিত এ সম্মেলনে পরিষদের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মতিক্রমে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়। বিধু রঞ্জন চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে কমিটির সব সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটির কার্যক্রমে গতি বাড়াতে হবে। সবাইকে একতাবদ্ধ করতে এবং ঐক্যবদ্ধভাবে নতুন কমিটির কার্যক্রমে গতি আনতে হবে। সম্মেলনে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ``চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, ডা. গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবেন্দ্র নাথ দোবে বাবু লাল। সবশেষে ৭১ সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা কমিটির সভাপতি হয়েছেন ডা. গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় এবং নবগঠিত পৌর কমিটির সভাপতি হয়েছেন বিধু রঞ্জন চাকী ও সাধারণ সম্পাদক রাজেশ পাল। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা কমিটির দপ্তর সম্পাদক রবীন কুমার সাহা, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শুভেন্দু নাথ শান্ত, শংকর কুমার ঘোষ, নতুন কমিটির সদস্যবৃন্দসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব কিংকর কুমার দে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী