মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩ বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২০ ইং
৩ বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু!
মহেশপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর রোড়ের নাটিমা গ্রামের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, ৩ জন মোটরসাইকেলে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ওই ৩ জন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী