মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজ্ঞানে মেধার সমন্বয় ঘটালে অসম্ভবকে উৎরানো সম্ভব

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২০ ইং
বিজ্ঞানে মেধার সমন্বয় ঘটালে অসম্ভবকে উৎরানো সম্ভব
চুয়াডাঙ্গায় বিজ্ঞানবিষয়ক কুইজ ও সেমিনারে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় ‘পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেমিনার ও প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও ‘পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আহ্বায়ক মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমরা সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিজ্ঞানের সঙ্গে আছি। বিজ্ঞান আমাদের কাজকে সহজ করে দিয়েছে। দূরকে নিকটে এনে দিয়েছে। বিজ্ঞান ছাড়া এখন কোনো কিছু চিন্তাই করা যায় না। বিজ্ঞান ছাড়া জীবন এখন অচল। বিজ্ঞানে মেধার সমন্বয় ঘটলে অসম্ভবকে উৎরানো সম্ভব। জীবনের জন্য ও চলার জন্য বিজ্ঞান সবসময় প্রয়োজন। কিন্তু এ বিজ্ঞানের কিছু আবিষ্কার আমাদের পরিবেশকে ক্ষতিও করছে। আমরা যে বলি, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার জন্য বিজ্ঞান কিছুটা দায়ী। এগুলো থেকে বাঁচতে হলে আমাদের বিজ্ঞানকেই কাজে লাগাতে হবে। বিজ্ঞান চর্চার মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণের উপায় বের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এ ব্যাপারে।’ জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশে ২০১৮ সালে শুধু পরিবেশের যে ক্ষতি হয়েছে, এর কারণে ১ লাখ ২৩ হাজার মানুষ মারা গেছেন। সারা বিশ্বে ২০১০ থেকে ২০১৭ সালে পরিবেশের ক্ষতির কারণে ১ কোটি ৬০ লাখ মানুষ মারা গেছেন। প্রতিবছর শুধু চিনে ১৬ লাখ এবং ইন্ডিয়াতে ১৩ লাখ মানুষ মারা যায় পরিবেশের ক্ষতির কারণে। আমাদের সচেতন হতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়েই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি পরিবেশ প্রকৃতি সুরক্ষা একান্ত অপরিহার্য। শুধু আইন দিয়েই ক্রমবর্ধমান পরিবেশের বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা একান্ত অপরিহার্য। সব বাধা অতিক্রম করে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ‘পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমিন। প্রবন্ধ পাঠ ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও ‘পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আহ্বায়ক মনিরা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তীসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার চার উপজেলা থেকে বাছাই করা আটটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী