উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ান হওয়ার আহ্বান
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২০
ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় এবং নবীনবরণ অনুষ্ঠিত
সমীকরণ ডেস্ক:
আগামী ৩ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় এবং নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঝিনাইদহের একটি কলেজে ডিগ্রি ও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু। প্রধান আলোচক ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য কাজল রেখা, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, একরামুল হক বুড়ো, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রউফ শিলু, বীরমুক্তিযোদ্ধা খোসদেল আলম, সোয়েব উদ্দীন, রেনেসাঁ পাবলিক স্কুলের সদস্য বিল্লাল হোসেন কালু মণ্ডল ও হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মামুন রেজা। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকীর উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মহাবুল ইসলাম, মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আসমান হাকীম, রেনেসাঁ পাবলিক স্কুলের পরিচালক শাহাবুল ইসলাম সন্টু, আমিনুল ইসলাম ওলিল, ফজলুল হক, ইউপি সদস্য সাহিবুল ইসলাম, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, ইকলাচ উদ্দীন, আরমান আলী, রকি বিশ্বাস, টাইগার ও আব্দুল কুদ্দুস। বিদায়ী ছাত্রীদের পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে, ‘শিক্ষার জন্য এসো আর মানুষের কল্যাণে বেরিয়ে যাও’ প্রতিপাদ্যে আলমডাঙ্গার সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদ পারভেজ, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওবাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান ও শিক্ষক আবু সামা, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন ও নতিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, নতিডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি সাহাবুল হক, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোরবান আলী, মনিরুজ্জামান বল্টু, আবুল হাসেম, খাইরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রাজিব উদ্দীন, সিরাজুল হক, মুসলিমা খাতুন, মাহফুজা খানম, অফিস সহকারী ইসরাইল, আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নিজ উদ্যোগে বিদায়ী পরীক্ষার্থীদের প্রত্যেককে শিক্ষা উপকরণ হিসেবে একটি কলম ও স্কেল উপহার দেন। এরপর বিদায় ও নবীনবরণ উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মুহা. জুলফিক্কার আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আওয়ামী লীগের নেতা আব্দুস সালাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির চিকিৎসক প্রতিনিধি আলহাজ্ব ডা. মো. আবুল কাশেম, দাতা সদস্য উমর ফারুক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক মোস্তাফিজ কচি ও প্রভাষক শহিদুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, শিক্ষক সিরাজুল ইসলাম, মশিউর রহমান, সানজিদা আফরোজ, ইবতেদায়ির শাখার প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সিনিয়র মাওলানা হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
জীবননগর:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতান লাকী, মাদ্রাসা সুপারিনটেনডেন্ট শরিফুল ইসলাম, সহসুপার আলমগীর হোসেন ও উথলী ইউনিয়ন পরিষদের সদস্য মাহাতাব উদ্দীন বিশ্বাস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. সজল মিয়া, উথলী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, তারা হোসেন, শফিকুল ইসলাম শফি, শিয়াবুল রহমান, লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দীন।
মেহেরপুর:
মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদরের একাডেমিক সুপারভাইজার মো. আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শামীম ফেরদৌস। এ সময় নবাগত শিক্ষার্থী ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ‘শিক্ষাজীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময়। এ সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে পারবে, সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা-অবহেলায় দিন কাটাবে, তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না। তারা জাতির জন্য বোঝা স্বরূপ।’ অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার উপকরণ ও প্রবেশপত্র প্রদান এবং নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সহকারী শিক্ষক সোহেল রানা, আব্দুস সামাদ, কামাল, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, নাসিমা, সাথী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এদিকে, মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান শিক্ষক রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও পিপি পল্লব ভট্টাচার্য । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী ও বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজামান। অনুষ্ঠানের শুরুতে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এদিকে, মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগতদের বরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য কাবুল আলী, আক্কাস আলী, আইউব হোসেন, মিরা খাতুন, ফরিদুল ইসলাম, মুন্নি পারভিন, উর্মিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় ।
এছাড়াও মুজিবনগরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মুংলা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য কাজী কোমর উদ্দীন সেলিম এবং নজরুল ইসলাম ঝুটিকা। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী বক্তব্য দেন। বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান ও রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে ফুলের তোড়া দিয়ে অতিথিবৃন্দকে শুভেচ্ছা প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ফুলের পাঁপড়ি দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২০ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে।
ঝিনাইদহ:
ঝিনাইদহের উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসায় ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ-আল-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার সভাপতি ও সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি শাহীন রেজা সাইদ, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ, বাদপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও ত্রিমহনী চাউলকল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাধুহাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহম্মেদ মিন্টু, সাগান্না ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, মাদ্রাসা কমিটি সদস্য নাজমুল হক তুর্ফী, মতিয়ার রহমান, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরাসহ স্থানীয় নেতৃবৃন্দ। হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি অ্যাড. আব্দুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, ‘২০২০ সালের দাখিল পরীক্ষার পূর্বেই উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসাকে সিসি টিভির আওতায় আনা হবে, যাতে করে পরীক্ষা চলাকালীন কেউ অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।’ পরীক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ারও পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক ফিরোজ আলম।
এদিকে, ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে ডিগ্রি ও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জে এম ইসরাইল হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক ও দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ। এ সময় প্রধান অতিথি বলেন, স্বপ্ন ছুঁতে লেখাপড়ায় ভালো ফলের কোনো বিকল্প নেই। ভালো ফলের জন্য এক মিনিট সময়ও নষ্ট করা যাবে না। তিনি আরও বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চশিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স