মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড় বড় স্বপ্ন যেমন দেখতে হবে, তেমন বাস্তবায়ন করতে হবে

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২০ ইং
বড় বড় স্বপ্ন যেমন দেখতে হবে, তেমন বাস্তবায়ন করতে হবে
সরকারি বালিকা বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্মৃতিকণা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বিদ্যালয়ে তোমরা যাঁরা পড়ছো, তাঁরা প্রত্যেকেই মেধাবী। তোমাদের মধ্যে যদি কারো বাল্যবিয়ে হয়, এমন কোন খবর পাও, তাহলে তাৎক্ষণিক জানাবে। ব্যবস্থা নেওয়া হবে। স্বর্ণজয়ী ইতি আজ চুয়াডাঙ্গাসহ সারা দেশের মুখ উজ্জ্বল করেছে। সে আজ দেশের গর্ব। বাল্যবিয়ের আসর থেকে পালিয়ে সে আজ স্বর্ণকন্যা। তোমাদের মধ্যেও লুকিয়ে আছে স্বর্ণকন্যা, চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ার তথা দেশের ভবিষ্যৎ। তোমরা একদিন এ দেশকে পরিচালনা করবে। তোমাদেরকে অনেক বড় হবে হবে। বড় বড় স্বপ্ন যেমন দেখতে হবে, তেমনি স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করে বলেন, আপনারা বাচ্চাদের কাছ থেকে জিপিএ ৫ আসা করবেন না। ভালো মানুষ হতে বলবেন। শেখাবেন, তাঁরা যেন মানুষের তথা দেশের কল্যাণে কাজ করে। দেশের প্রতি ভালোবাসা তৈরি করুন। প্রকৃত মানুষ গড়ার কাজ করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক স্বপনকুমার মালাকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, চুয়াডাঙ্গা প্রদীপণ মাধ্যমিক বিদ্যাপীঠে বার্ষিক মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রদীপণ মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. কাউসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু প্রমুখ। অপরদিকে, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। প্রধান শিক্ষক নুর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শফিউল ইসলাম, হায়দার আলী, আজিজুল হক, শাহিনা আক্তার, সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী