মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খেটে খাওয়া দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২০ ইং
খেটে খাওয়া দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ : চেম্বার অব কর্মাসে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার চেম্বার অব কমার্সের উদ্যোগে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় চুয়াডাঙ্গার চেম্বার ভবনে এ কম্বল বিতরণ অনুুষ্ঠানের আয়োজন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সমাজের সচেতন মানুষগুলো যদি খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে থাকে তাহলে এই মানুষগুলো একটু ভালো থাকতে পারে। আমাদের তাদের পাশে থেকে একটু সহানুভুতি দেখাতে হবে। মানুষ মানুষের পাশে দাড়ালে সমাজ হবে সুন্দর। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে এই শীতে গরিবদুঃখী মানুষেরা কষ্ট পাবে না। সরকারের পাশাপাশি আমরা যে-যেমন পারি সহযোগিতা করলে, অসহায় মানুষের কষ্ট কমবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মন্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো. মর্তুজা, নীল রতন শাহা, এস এম তসলিম আরিফ বাবু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তাজুল ইসলাম তাজু, হারুন অর রশীদ, কিশোর কুমার কুণ্ডু, নাসির আহাদ জোয়ার্দ্দার, এএনএম আরিফ, কামরুল ইসলাম হীরা এবং সুরেশ কুমার আগরওয়ালা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী