দলমত-নির্বিশেষে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে
- আপলোড তারিখঃ
২৭-০১-২০২০
ইং
গাংনীর করমদিতে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে এমপি সাহিদুজামান খোকন
গাংনী অফিস:
মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, দলীয় আদর্শে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার ভূমিকা রাখতে হবে। যাদের দল ক্ষমতায় আছে গ্রামের উন্নয়নে তারা সামনের কাতারে থাকলেও কিন্তু পিছনের কাতারেই যেন বিরোধী দলের লোকজনেরা থাকে। কারণ একটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ যেকোনো উন্নয়নে সবার ভূমিকা থাকতে হবে। তাই দেশের উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে ভূমিকা রাখার আহবানও জানান তিনি। গতকাল দুপুরে মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি দারুস সুন্নাহ নেছারিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, রেজাউল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মনিরুজামান আতু, ঠিকাদার এসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কোষ্যাধাক্ষ ফারুক হাসান, ঠিকাদার এসোসিয়েশনের নেতা নুর ইসলাম ও আশিকুর রহমান আকাশসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স