শিক্ষকদেরকে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের খেলাধুলা করাতে হবে
- আপলোড তারিখঃ
২০-০১-২০২০
ইং
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে পৃথক আয়োজনে অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা:
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’, ‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে এ খেলার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিস। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
স্কুলের ছোট্ট সোনামনিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, লেখাপড়ার পর খেলাধুলা করতে হবে। খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে অতি গুরুত্ব দিয়ে দেখছেন। আমাদের সমাজের কিছু যুবক ছেলে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। বিভিন্নভাবে তারা মাদকাসক্ত হচ্ছে, তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। যদি তারা ঠিকমতো খেলাধুলা করে, নিয়মিত মাঠে আসে, তাহলে তাদের মধ্যে খারাপ চিন্তা মাথায় আসবে না। এ কারণে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা খেলাধুলার পাশাপাশি যদি নিজেদের কাজগুলো নিজেরা করি, তাহলে এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং এটা একটা শিক্ষনীয় বিষয়। ছোট্ট সোনামনিরা তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, লেখাপড়া শিখে সেই প্রতিভার বিকাশ ঘটাতে হবে।’
এ সময় সাংসদ আরও বলেন, ‘আমাদের চুয়াডাঙ্গায় একসময় খেলধুলার দিক থেকে অনেক সুনাম ছিল, বর্তমানে সেটা হারিয়ে যেতে বসেছে। এক সময় চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে অনেক সুনাম ছিল, সেটাকে আবার ফিরিয়ে আনতে তোমাদে পরিশ্রম করতে হবে। শিক্ষকদের দায়িত্ব নিয়ে স্কুলের ছেলে-মেয়েদের নিয়ে খেলাধুলা করাতে হবে। চুয়াডাঙ্গায় খেলাধুলার জন্য অনেক মাঠ আছে, কিন্তু আমরা সেই মাঠকে কাজে লাগাতে পারছি না। আমাদের ওই মাঠগুলোকে কাজে লাগিয়ে খেলাধুলার মান উন্নতি করতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, জিয়াউন নাহার প্রমুখ।
এদিকে, একই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলা তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতার মধ্যে ছিল ক্রীড়া, প্রতিযোগিতা, সাংস্কৃতিক, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও পল্লীগীতী-লোকগীতী। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৫৭ জন, উপস্থিত বক্তৃতায় ১২ জন, পল্লীগীতী-লোকগীতীতে ৮ জন, এবং কবিতা আবৃত্তিতে ৯ জনকে সর্বমোট ৮৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আলমডাঙ্গা ‘এ’ দলের মাঠে এসব প্রতিযোগিতা শেষে বেলা তিনটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর মোহাম্মদ জকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মাহামুদুল হাসান চঞ্চল, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন ও কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অফিসার সামসুজ্জোহা।
আলমডাঙ্গা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক ও সম্পাদক আশরাফুল আলমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকহারী শিক্ষা কর্মকর্তা আশরাফ উল আলম, জি এম কামাল, হুমায়ন কবীর, শামীম সুলতান, রফিকুল ইসলাম, রশিদুল ইসলাম, প্রধান শিক্ষক রকিবুস সালেহীন, হারেজ উদ্দিন, শিক্ষক মোল্লা ফেরদৌস উল আলম রিজবী, যুবলীগের নেতা সাইফুর রহমান পিণ্টু, ছাত্রলীগের নেতা হাসানুজ্জামান প্রমুখ।
কমেন্ট বক্স