মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হবু বর নিহত

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২০ ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হবু বর নিহত
বাসর সাজানোর ফুল কিনে আর বাড়ি ফেরা হলো না তন্ময়ের ঝিনাইদহ অফিস: রাত পোহালেই বিয়ে, প্রস্তুতিও প্রায় শেষ। বাড়িজুড়ে আনন্দঘন পরিবেশ। বাসর ঘর সাজানোর প্রক্রিয়া চলছে। এমন সময় বাড়িতে খবর এলো সড়ক দুর্ঘটনায় হবু বর তন্ময় বিশ্বাসের মৃত্যু হয়েছে। এ ঘবর শুনে বিয়ে বাড়িতে নেমে আসে সুনসান নীরবতা। আনন্দের পরিবর্তে নেমে আসে বিষাদের কালো ছায়া। কান্নাকাটিতে উৎসবমূখর পরিবেশ মূহুর্তেই ফিকে হয়ে যায়। হবু বর তন্ময় বিশ্বাস গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরে আসেন বাসর ঘর সাজানোর ফুল কিনতে। রাত আটটার দিকে ফুল কিনে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় জরুরি একটি ফোন রিসিভ করে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহন তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তাঁর মৃত্যুতে বর ও কনে পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার হাট-বাকুয়া গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তন্ময় বিশ্বাসের। ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তন্ময় বিশ্বাস। এ সময় অজ্ঞাত যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশটি সদর হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার বেদনা বিধুর পরিবেশে হবু বর তন্ময় বিশ্বাসের দাফন সম্পন্ন হয় কলোমনখালী গ্রামে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী