মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২০ ইং
আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডিসি নজরুল ইসলাম
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মতলুবা খাতুন প্রাক-প্রাথমিক শিক্ষালয়ের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হতদরিদ্র শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষালয় স্থাপন করেছে জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গতকাল বুধবার সকাল নয়টায় চুয়াডাঙ্গার আলুকদিয়া নওদাপাড়ায় জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মতলুবা খাতুন প্রাক-প্রাথমিক শিক্ষালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় বিদ্যালয়ের ৩২ জন শিশুকে জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সৌজন্যে শীতের পোশাক বিতরণ করা হয়। জেলা প্রশাসক বিদ্যালয়ের কয়েকটি শিশুকে নিজের হাতে শীতের পোশাক পরিয়ে দেন এবং শিক্ষার্থীদের লেখাপড়া ও প্রাক-প্রাথমিক শিক্ষালয়টির যাবতীয় খোঁজখবর নেন। এরপর তিনি মতলুবা খাতুন প্রাক-প্রাথমিক শিক্ষালয়ের শিক্ষার্থীদের ফিজিক্যাল ট্রেইন উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজিজুল হক কবির, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ইসলাম উদ্দীন, এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, এডুকেশন প্রধান শহীদ হোসেন, মতলুবা খাতুন প্রাক-প্রাথমিক শিক্ষালয়ের শিক্ষিকাসহ আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম। জানা যায়, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত দামুড়হুদা উপজেলায় ১৩টি, চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিনটিসহ মোট ১৬টি প্রাক-প্রাথমিক শিক্ষালয় স্থাপন করেছে জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ৩৩ জন শিক্ষার্থী ও একজন শিক্ষিকা নিয়ে প্রতিটি প্রাক-প্রাথমিক শিক্ষালয়ের কার্যক্রম চালানো হচ্ছে। জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এডুকেশন প্রধান শহীদ হোসেন জানান, মতলুবা খাতুন প্রাক-প্রাথমিক শিক্ষালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে পাঠ্যবই, খাতা-কলম ও সকালের নাস্তা পেয়ে থাকে। প্রতিদিন তিন ঘণ্টা তাদেরকে প্রাথমিক শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন সৌজন্যবোধ শেখানো হয়। প্রতিবছর এখানে ৩৩ জন নতুন শিক্ষর্থীকে ভর্তি করা হয় এবং পুরোনে শিক্ষার্থীদের পাশ্ববর্তী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, সরকারি প্রাথমিক ভর্তির পর তাদের সার্বিক খোঁজখবর ও নেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী