মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রলিতে মিলল ৪২৬ বোতল ফেনসিডিল, আটক ২

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২০ ইং
ট্রলিতে মিলল ৪২৬ বোতল ফেনসিডিল, আটক ২
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে ৪ শ ২৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানার পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন হাড়াভাঙ্গা মোল্লাপাড়ার মজিবর রহমানের ছেলে সুমন (৩০) এবং একই গ্রামের সেন্টারপাড়ার রুহুল আমিনের ছেলে মিন্টু মিয়া (৩০)। জানা গেছে, আটক সুমন ও মিন্টু মিয়া ট্রলিতে করে গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়া ত্রিমোহনীতে যাওয়ার সময় বালিয়াঘাট এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের ট্রলিতে থাকা দুটি বস্তা থেকে ৪ শ ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সহড়াতলা থেকে কুষ্টিয়ার উদ্দেশে ট্রলিতে করে ফেনসিডিল পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার পুলিশের এসআই আ. হকের নেতৃত্বে এএসআই রবিউল ইসলাম ফোর্স নিয়ে বালিয়াঘাট এলাকায় অভিযান চালান। অভিযানে সুমন ও মিন্টু মিয়া নামের দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁদের ট্রলিতে থাকা দুটি বস্তা থেকে ৪ শ ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী