মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২০ ইং
শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বাধন সমীকরণ প্রতিবেদন: সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বাধন করা হয়। চুয়াডাঙ্গা: `` চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। এরপর তিনি দাঁড়িয়ে থেকে কয়েকটি শিশুকে টিকাদান স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীর ভিটামিন ‘এ’ ক্যাপুল খাওয়ানো পরিদর্শন করেন এবং শিশুর পিতা-মাতাদের সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপুলের উপকারিতা নিয়ে কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতলের গাইনি কনসালট্যান্ট ডা. আকলিমা খাতুন। তিনিও কয়েকটি শিশুকে ভিটমিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একজন টিকাদান স্বাস্থ্যকর্মী ও একজন স্বেচ্ছাসেবী ২৩৫টি লাল রঙের ক্যাপসুল ও ২৬টি শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পরিচালনা করেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতিরিক্ত ১৫টি লাল রঙের ক্যাপসুলসহ ২৫০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস লাল ক্যাপসুল খাওয়ান এবং ৪টি অতিরিক্ত নীল ক্যাপসুলসহ ২৬ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৩০টি শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ান। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১-৫ বছর বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। চুয়াডাঙ্গার চার উপজেলার স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১ হাজার ২টি, অতিরিক্ত কেন্দ্র ২৩টি এবং ভ্রাম্যমাণ কেন্দ্র ২০টি। সর্বমোট ১ হাজার ২টি টিকাদান কেন্দ্র থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ১ হাজার ৮৬৮ জন (প্রতি কেন্দ্রে ২ জন) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আলমডাঙ্গা: আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর আলাল উদ্দিন, কাজী আলী আজগর সাচ্চু, আব্দুল গাফ্ফার, মতিয়ার রহমান ফারুক, ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, মামুন অর রশিদ হাসান, মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, সামসাদ রানু, নূরজাহান খাতুন, পৌর কর্মচারী আশরাফ আলী, টিকা পরিদর্শক বিল্লাল হোসেন, মুস্তাফিজুর রহমান, মাহফুজুর রানাসহ স্বাস্থ্য শাখার কর্মচারী ও পৌরসভার অন্য কর্মচারীরা। আলমডাঙ্গা পৌরসভার ২৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র, ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও ১১টি অতিরিক্ত কেন্দ্রের ৩টি মোবাইল টিমে ১৩০ জন স্বেচ্ছাসেবক পৌরসভার সব কর্মচারীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৭৫৫ জন ও ১-৫ বছর বয়সী ৭ হাজার ৪৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন পরিচালনায় পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী সার্বিকভাবে সহযোগিতা করেন। দামুড়হুদা: দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দামুড়হুদার চিৎলা গ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভোর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকি সালাম। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা স্যানেটারি পরিদর্শক জামাত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান প্রমুখ। এবার দামুড়হুদা উপজেলায় ১৬৮টি অস্থায়ী এবং ১টি অতিরিক্ত কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ২৮৭ জন ও ১-৫ বছর বয়সী ২৩ হাজার ৮৫৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর হচ্ছে। জীবননগর: জীবননগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলয়েট পারউনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেরা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। এ ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু প্রমুখ। মেহেরপুর: মেহেরপুর জেলার দুটি পৌরসভা ও তিনটি উপজেলার ৪৭৭টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কয়েকটি শিশুর মুখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, আরএমও ডা. এহসানুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২১ জন শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৬৭৫ জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী