মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চারজন আটক, ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২০ ইং
চারজন আটক, ফেনসিডিল উদ্ধার
চুয়াডাঙ্গায় আলোচিত নারী মাদক ব্যবসায়ী রাশিদাসহ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আলোচিত নারী মাদক ব্যবসায়ী রাশিদাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় রাশিদার বাড়ির সামানে থেকে তাঁদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার রবিউল মোল্লার স্ত্রী একাধিক মাদক মামলার আসামি রাশিদা (৫৫), রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম উজ্জ্বল (৩০), দোস্ত গ্রামের আমতলা মোড় এলাকার সিরাজুল ইসলাম সিরু মিয়ার ছেলে সাঈদ ইসলাম (২৫) ও দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আফতাব আলীর ছেলে রিপন আলী (২৭)। চারজনের আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বেগমপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক রাজিব আলী ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় রাশিদার বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একাধিক মাদক মামলার আসামি রাশিদাসহ তাঁর তিন সহযোগী শরিফুল ইসলাম উজ্জ্বল, সাঈদ ইসলাম ও রিপন আলীকে আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বেগমপুর ফাঁড়ি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিদের আজ রোববার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী