মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তিন বস্তা ফেনসিডিলসহ বৃদ্ধ আটক

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় তিন বস্তা ফেনসিডিলসহ বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তিন বস্তা ফেনসিডিলসহ আশরাফ আলী (৭০) নামের এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মাঝের পাড়ায় আসামির নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক আশরাফ আলী একই এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জীবননগর উপজেলার মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদের নেতৃত্বে, উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিবুল হক ফোর্স নিয়ে জীবননগর থানা এলাকার কাশিপুর গ্রামের মাঝেরপাড়ায় আসামির বাড়িতে তল্লাশি চালান। এ সময় রান্না ঘরের সামনে রাাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেন। আজ শনিবার তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী