মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আখ চাষে সঠিক পরিচর্যার নিয়ম অনুসরণ করুন

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২০ ইং
আখ চাষে সঠিক পরিচর্যার নিয়ম অনুসরণ করুন
দর্শনায় আলোচনা সভায় কেরুজ এমডি জাহেদ আলী আনছারী দর্শনা অফিস: দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির কৃষি বিভাগের আয়োজনে ফলাফল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেরু অ্যান্ড কোম্পানির মিল গেইট পূর্ব সাব জোনের ২ নম্বর ইউনিটের দক্ষিণ চাঁদপুর গ্রামের হেড়ের জোল মাঠের চাষি তৈয়ব আলীর আখখেতে এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কৃষি বিভাগের মহাব্যবস্থাপক উত্তম কুমার কুণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী। এ সময় শতাধিক চাষিদের উপস্থিতিতে প্রধান অতিথি জাহেদ আলী আনছারী বলেন, ‘এশিয়া মহাদেশের এই ভারি চিনি শিল্পপ্রতিষ্ঠানের একমাত্র প্রাণ আখচাষিরা। চাষিরা আখ চাষ করছে বলেই এ শিল্পপ্রতিষ্ঠাটি টিকে রয়েছে। তবে আপনারা (চাষীরা) যাঁরা আখ চাষ করছেন, লক্ষ্য রাখতে হবে শুধু ভালো জাতের আখ রোপণ করলেই ভালো ফলন পাওয়া যাবে না। এ ক্ষেত্রে আখ চাষের সঠিক সময়ে সঠিক পরিচর্যার নিয়ম অনুসরণ করতে হবে। এতে করে যেমন আপনারা লাভবান হবেন, তেমনই রস আহরোনের রিকোভারি বেড়ে চিনিকলটি লাভজনক অবস্থানে পৌঁছাবে। আশ পোকা নামক একটি রোগ খুব অল্পসংখ্যক জমিতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এর প্রতিকার রয়েছে। অত্র প্রতিষ্ঠানের সিডিএরা আপনাদের এ রোগ সম্পর্কে পরামর্শ দেবে, আপনারা সে মোতাবেক আখ পরিচর্যা করবেন।’ আখ চাষে সঠিক পরিচর্যার নিয়ম অনুসরণ করার আহ্বানও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (এফআর) আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (ফার্ম) আমিনুল ইসলাম ও বিক্রয় বিভাগের ব্যবস্থাপক আনোয়ার হোসেন। ইক্ষু সম্প্রসারণ বিভাগের উপমহাব্যবস্থাপক গিয়াস উদ্দিনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আমির হোসেন, হুমায়ুন কবীর, সিদ্দিক আলী, আ. রশিদ, আবু বক্কর, আ. রহিম ও তানজিল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ২ নম্বর ইউনিটের সিডিএ আবু সাঈদ ও সহযোগী হিসেবে ছিলেন গালিব ও আকাশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী