মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রবীণদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২০ ইং
প্রবীণদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে
জীবননগরে প্রবীণদের মধ্যে কম্বল, বয়স্ক ভাতা ও হুইল চেয়ার বিতরণকালে ডিসি জীবননগর অফিস: জীবননগরে প্রবীণদের মধ্যে কম্বল, বয়স্ক ভাতা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্টানের আয়োজন করা হয়। বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের মধ্যে কম্বল, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রশাসন এখন জনবান্ধব। সাধারণ জনগণের সেবার জন্য প্রশাসন সব সময় প্রস্তুত। প্রবীণদের জীবনমান উন্নয়নরে জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’ নুজঝাত পারভিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোতুর্জা, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ফরজ, বাঁকা ইউপি সদস্য আ. মান্নান ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী কামরুজ্জামান যুদ্ধ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী