মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাত্রলীগকে নীতি ও আদর্শ নিয়ে গড়ে ওঠার আহ্বান শেখ হাসিনার

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২০ ইং
ছাত্রলীগকে নীতি ও আদর্শ নিয়ে গড়ে ওঠার আহ্বান শেখ হাসিনার
ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজন সমীকরণ প্রতিবেদন: নীতি আদর্শের মধ্যদিয়ে ছাত্রলীগকে মর্যাদাপূর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিকেলে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। সব আন্দোলন-সংগ্রামেই ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা অবৈধ ভাবে ক্ষমতায় এসেছে সবাই ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছেন। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই ছাত্র সংগঠনকে ধ্বংসের চেষ্টা করেছে। নীতি, আদর্শ ও সততা ছাড়া কোন সংগঠন গড়ে উঠতে পারে না। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোচনামচা পড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধান অতিথীর বক্তব্যে শেষ হাসিনা বলেন, পাকিস্তানের শাসক ঘোষ্ঠির একমাত্র শত্রু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কখনও নীতির সঙ্গে আপোষ করেননি বলেই বার বার তাকে জেলে যেতে হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কখনও নিজের জীবন নিয়ে চিন্তা করেননি। বাঙালীদের অধিকার প্রতিষ্ঠাই ছিলো তার একমাত্র লক্ষ্য। অর্থ সম্পদের দিকে না তাকিয়ে বাঙালি জাতিকে তিনি সব সময় ভালোবেসেছেন। সন্তান হিসেবে আমরাও তার কাছে তেমন কোন ভালোবাসা পায়নি। এসময় ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রলীগকে নীতি নিয়ে গড়ে উঠতে হবে। আগামী দিনে জাতীর পিতার আদর্শে এই সংগঠনকে গড়ে উঠার আহ্বান জানান শেখ হাসিনা। অনুষ্ঠানে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভূট্টচার্যকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা দেন শেখ হাসিনা। এদিকে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। চুয়াডাঙ্গা: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার ঢাকা স্যার সলিমুল্লাহ হল থেকে একটি মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাধারণ সম্পাদক মো. জানিফ, সহসভাপতি সাহাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, জেলা ছাত্রলীগের নেতা তানবীন আহমেদ সোহাগ, ইব্রাহিম শেখ ইমরান, কানন আহমেদ, নাহিদ কাইসার, শাহরিয়া সাগর, রাসেল আহমেদ মিঠু, শিবলু, মাহফুজ রহমান, ইসতিয়াক সিথুন, অঙ্কন, সোহানুজ্জামান সোহান, স্বাধীন ও আল মামুন রনি। এ ছাড়াও মিছিলে যোগদান করেন অবিকল প্রায় বঙ্গবন্ধুর মতো দেখতে বহুল আলোচিত অরূপ মুন্সী। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ায় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। জীবননগর: জীবননগরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় জীবননগর থানা ছাত্রলীগের আয়োজনে এ উপলক্ষে জীবননগর শহরের মুক্তমঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, যুবলীগের নেতা শামীম সরোয়ার, অ্যাড. আকিমুল ইসলাম, শামীম ফেরদৌস, জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক আকাশ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান বিপ্লব প্রমুখ। আলোচনা সভা শেষে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়। আন্দুলবাড়ীয়া: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া আজাদ পাবলিক লাইব্রেরির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র অন্যতম নেতা ও সাবেক ইউপি মেম্বার আব্দুর রহমান মিয়া, সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, আজাদ পাবলিক লাইব্রেরির যুগ্ম আহ্বায়ক মোল্লা ফখরুল হাসান টুটুল, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ রেজা ও যুবলীগের সাবেক সদস্য খান তারিক মাহমুদ। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আকাশ হোসেন সনি। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, আব্দুল আওয়াল, মোহাম্মদ নাসিম, আব্দুল জুব্বার, শেখ দিনার, শেখ মহাসিন ইসলাম, জাহিদ হাসান প্রমুখ। কার্পাসডাঙ্গা: দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাঁকজমকভাবে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা তিনটায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকুর রহমান শাফিক মাস্টার, সাধারণ সম্পাদক নজীর আহমেদ, আওয়ামী লীগের নেতা আ.সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, সাইফুল ইসলাম ও আমজাদ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১ নম্ব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শওকত আলী, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ জলিল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তুহিন, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন শেখ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাজ্জাদ, খালিদ, রিয়াদ, মানিক, মেশকাত, ফরহাদ, সাজ্জাদ-২, হাসিব, শিপলু, শাহীন শেখ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন শেখ। হলিধানী: ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. সাদ্দাম হোসেনের উদ্যোগে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ইদ্রিস আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ মিয়া, বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ফারুক আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শোলক আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী