বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২০
ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদারিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সচিব কাজি শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, সিরাজুল ইসলাম মনি, জাহাঙ্গীর আলম, নাজরিন পারভীন, জাহাঙ্গীর আলম মালিক, গোলাম মস্তফা, রাসেদুল ইসলাম, আবুল হোসেন, শাহিনা আক্তার, সুলতানা আরা, শেফালী খাতুন প্রমুখ।
অপর দিকে, তিতুদহ হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে টপিক থ্রি সিক্সটি ডিগ্রি। গতকাল শুক্রবার বিকেল চারটায় মাদ্রাসার ছাত্রদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টপিক থ্রি সিক্সটি ডিগ্রির সদস্য রাবিদ হাসান, আলিফ হোসেন, অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মঈন উদ্দীন, মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুস সামাদ, মাদ্রাসার শিক্ষক আব্দুস কুদ্দুস, মিজানুর রহমান, শামিম রেজা, আব্দুল আজাদ প্রমুখ। উল্লেখ্য, টপিক থ্রি সিক্সটি ডিগ্রি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ। যাঁরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় স্ট্যান্ডাড ব্যাংকের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা স্ট্যান্ডাড ব্যাংকের অফিসের নীচতলায় এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গার ম্যানেজার সুবির কুমার মণ্ডল, সেকেন্ড ম্যানেজার তুষার কান্তি ছানা, ক্যাশ ইনচার্জ আলমগীর সিদ্দিকি, ক্যাশ অফিসার তাহের আলী, অফিসার জাহীদ হাসান, বজলুর রহমান, সোহেল রানা প্রমুখ। মোট এক শ দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় ব্যাংকের ম্যানেজার সুবির মণ্ডল বলেন, ‘এ বছর আমাদের আলমডাঙ্গায় প্রচণ্ড শীতের প্রকোপে শীতার্ত মানুষ খুবই কষ্ট পাচ্ছে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান, আপনারা তাঁদের পাশে এগিয়ে আসেন, তাহলে তাঁরা কষ্টের হাত থেকে রেহাই পাবে।’
এদিকে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মধ্যে ৬ শ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ভাতিজা প্রবাসী হাফিজুর রহমানের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, সিনিয়র সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সামিম, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক কামাল, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল, সম্পাদক ইসমাইল, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিটু, সম্পাদক আলামিন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাজা, সম্পাদক জাহাঙ্গীর, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক হিফাজ উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানোয়ার, সম্পাদক আশা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকিল, সম্পাদক ইলিয়াস, ইউপি সদস্য কুদ্দুস, ওসমান আলী, রিণ্টু, সজল, সুমন, বিল্লাল, মনিরুজ্জামান, বল্টু, টোকন, বিপুল, আরিফুল, টুকু প্রমুখ।
মেহেরপুর:
মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন উপলক্ষে আলোচনা সভা ও নৈশপ্রহরীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অফিস কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান। আলোচনা সভায় বক্তব্য দেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সহসাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসানুল হক সবুজ, দপ্তর সম্পাদক আবু হোসেন কাকন, ইসলাম নাহিদ, নির্বাহী সদস্য রাশেদ খান, ইয়ারুল ইসলাম প্রমুখ। আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার যশোর বিনোদিয়া পার্কে বার্ষিক বনভোজনের সময় নির্ধারণ করা হয়। সভা শেষে হোটেল বাজার এলাকায় পাহারায় থাকা নৈশপ্রহরীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কমেন্ট বক্স