মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি, বাড়বে শীত

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি, বাড়বে শীত
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টা থেকে শুরু হয়েছে এ বৃষ্টি। গতকাল শুক্রবার সারা দিন বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তারা জানিয়েছে বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে। এ অবস্থার পরিবর্তন হলে শীতের তীব্রতাও বাড়তে পারে আরও। এদিকে, হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শীত ও বৃষ্টির অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না কেউ। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গতরাত থেকে এখন পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সারা দিন এমন পরিস্থিতি বিরাজ করে। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। কয়েক দিনের মধ্যে টানা শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী