মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘সবাই মিলে শপথ করি, শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি’

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২০ ইং
‘সবাই মিলে শপথ করি, শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি’
চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারভিযান’ প্রকল্পের আওতায় র‌্যালি ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় আত্মবিশ্বাসের প্রধান কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে প্রথম মানববন্ধন ও আত্মবিশ্বাস প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় মানববন্ধনের মাধ্যমে ওই দিনের কর্মসূচি শেষ হয়। এবারের স্লোগান ‘সবাই মিলে শপথ করি, শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি’। আন্তর্জাতিক দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও রুপান্তর খুলনার সহযোগিতায় এ আয়োজন করে বেসরকারি সামাজিক ও ঋণদানকারী সংস্থা ‘আত্মবিশ্বাস’। র‌্যালি ও মানববন্ধনে বিভিন্ন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা শিশুর প্রতি সহিংসতাবিরোধী বিভিন্ন ধরণের স্লোগান-সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এ ছাড়াও এতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু, চুয়াডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান, রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাস, আত্মবিশ্বাসের সব কর্মকর্তা, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাহেলা খাতুন গালর্স একাডেমি, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ উচ্চবালিকা বিদ্যালয় ও এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী