মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গৃহকর্তাতে কুপিয়ে স্বর্ণালংকারসহ মালামাল লুট!

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২০ ইং
গৃহকর্তাতে কুপিয়ে স্বর্ণালংকারসহ মালামাল লুট!
জীবননগরে হাসাদহের পনেরসতীপাড়ায় ভোররাতে ডাকাত দলের তাণ্ডব জীবননগর অফিস: জীবননগরে ভোররাতে বসতবাড়িতে ডাকাত দল তাণ্ডব চালিয়েছে। এ সময় গৃহকর্তাকে কুপিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নুয়ে যায় ডাকাত দল। গত সোমবার রাতে উপজেলার হাসাদাহ ইউনিয়নের পনেরসতী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হাজি আব্দুল্লাহ আল মামুন (৫০) পনেরসতী পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে। `` আহত মামুন বলেন, ‘সোমবার ভোররাতে এক দল ব্যক্তি মুখোশ পরে অস্ত্র হাতে আমাদের বাড়িতে গেট কেটে প্রবেশ করে এবং বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ঘরের ভেতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা, ৪ ভরি সোনার গহনা, তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। আমি চিৎকার করলে তাদের হাতে থাকা দেশীয় হাসুয়া দিয়ে আমার মাথায় ও পায়ে কোপ মেরে তারা পালিয়ে যায়। পরবর্তীতে বাড়ির সবাই চিৎকার করলে পার্শ্ববতী প্রতিবেশীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নিয়ে আসে।’ এদিকে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘হাসাদাহ পনেরসতী পাড়ায় গৃহকর্তাকে জিম্মি করে নগদ অর্থ ও মালামাল লুটের সংবাদ পেয়ে আমরা সেখানে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী