উষ্ণতা ছড়ালেন পুলিশ সুপার জাহিদ ইসলাম
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত, গরীব, দুস্থ ও শীতার্তদের মধ্যে
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। শীতে কাবু হয়ে পড়েছে প্রাণিকূল। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে যায় গোটা জেলা। আর এই তীব্র শীতের প্রকোপ থেকে সুবিধাবঞ্চিত, গরীব, দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার বেলা তিনটায় পুলিশ সুপারের কার্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করে জেলা পুলিশ। এ সময় শীতার্তদের মধ্যে নিজ হাতে কম্বল বিতরণ করেন ও তাঁদের পরিবারের খোঁজখবর নেন পুলিশ সুপার। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানসহ পুলিশ কর্মকর্তারা।
সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিৎ সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
প্রসঙ্গত, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও নিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সূর্যের দেখা মিললেও তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হচ্ছে না। ফলে গরিব-দুঃখী ও অসহায় শীতার্ত মানুষেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। জেলা পুলিশের এই শীতবস্ত্র পেয়ে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন শীতবস্ত্র পাওয়া অনেকে।
কমেন্ট বক্স