মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপির প্রার্থী চূড়ান্ত আজ

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৯ ইং
বিএনপির প্রার্থী চূড়ান্ত আজ
সমীকরণ প্রতিবেদন: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আজ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি। গতকাল ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। মেয়র পদে দুই সিটিতে ফরম জমা দিয়েছেন বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী। গতকাল বিকালে নয়াপল্টন্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা। উত্তরে জমা দিয়েছেন দলটির বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং দক্ষিণে জমা দিয়েছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। যদিও আরো আগেই দক্ষিণে ইশরাক হোসেন ও উত্তরে তাবিথ আউয়ালকে দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। ফরম জমা শেষে তাবিথ আউয়াল বলেন, আমি ফরম জমা দিয়েছে। কাল দল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে। এর পরই আমরা নেমে যাব। কিন্তু একটা অসুস্থ নির্বাচন করার জন্য অনেক পরিকল্পনা নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ইভিএমে নির্বাচন সুষ্ঠু হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কখনোই তথ্য প্রযুক্তির বিপক্ষে নই। সব প্রযুক্তিকে ব্যবহার করতে চাই। সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ভাবে। বর্তমান ইভিএম যেভাবে তৈরি করা হয়েছে সেটার বিষয়ে আনেক প্রশ্ন আছে। এখানে আনেক দুর্নীতিও লুকিয়ে আছে। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি ইভিএম’র বিরুদ্ধে। আমরা বিষয়টি নিয়ে বসব। আশা করছি কমিশন আমাদের কথা শুনবে। আর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনে অংশ নিচ্ছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং শহরটাকে রক্ষা করার জন্য। ভোট কেন্দ্রে গণমাধ্যমকে অবাধ অনুমতি দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তাবিথ আউয়াল। ইশরাক হোসেন বলেন, একটি নির্বাচন কমিশনের গুরু দায়িত্ব হল একটি সঠিক ও নিরপেক্ষ নির্বাচন করা। কিন্তু বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। এটি একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন হয়ে গেছে। তারা সরকারের ইশারা ছাড়া চলে না। এই কমিশনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদিও আমরা এবং আমাদের দল নির্বাচনে অংশ নিচ্ছে। পরে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, যারা প্রার্থী হতে চান তাদের দলের মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবেন। সেখানে যাছাই বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি শনিবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আর কাউন্সিলরদের প্রক্রিয়াতো ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি দেখছে। সেখানে তারা কাজ করছে। আলাদা টিম গঠন করা হয়েছে তারাই সেখানে বাছাই করবেন। ইভিএম নিয়ে বার বার আপনারা কথা বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে যাবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, এখনতো যাছাই বাছাই প্রক্রিয়া চলছে। এর পরই আমরা ইভিএম ছাড়াও আনুষ্ঠানিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে জানাবো। শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে কি-না এমন প্রশ্নে রিজভী বলেন, নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করে নেতা কর্মীরা। কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা করা হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের ভয় দেখানোর জন্য। তারপরেও বলব আমরা নির্বাচন করব। আর সেখানে যতটুকু স্পেস পাচ্ছি সেটা ব্যবহার করব। দুই সিটিতে কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৭৬ জন: ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় সমর্থনপত্র কিনেছেন ২৮০ জন। এর মধ্যে পুরুষ কাউন্সিলর পদে ২২০ জন এবং মহিলা (সংরক্ষিত আসনে) ৬০ জন। আর সবাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদিকে ঢাকা মহানগর দক্ষিণে কাউন্সিলর পদে মোট দলীয় সমর্থনপত্র কিনেছেন ১৯৬ জন। পুরুষ কাউন্সিলর পদে ১৬২ জন এবং মহিলা (সংরক্ষিত আসনে) মনোনয়ন ফরম নিয়েছেন ৩৪ জন। এদের সবাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী