মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রত্নগর্ভা সাহিদা বেগম আর নেই : বিভিন্ন মহলের শোক, আজ দাফন

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৯ ইং
রত্নগর্ভা সাহিদা বেগম আর নেই : বিভিন্ন মহলের শোক, আজ দাফন
চুয়াডাঙ্গার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক, আরিফ ও রাজনীতিক শরীফের মা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মরহুম শামসুজ্জোহার স্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক, আরিফুজ্জামান আরিফ ও রাজনীতিক শরীফুজ্জামান শরীফের মা সাহিদা বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তিন ছেলে, দুই মেয়ে (রিক্তা ও মুক্তা), নাতি নাতনি, আত্মীয়-স্বজনসহ অগণিত শুভাকাঙ্খী। সাহিদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেস বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা। আজ শনিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের (চাঁদমারী মাঠ) মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল চারটায় আলমডাঙ্গার খাদিমপুরের পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই মরহুমার দাফনকার্য সম্পন্ন করা হবে। পরিবার জানিয়েছে, সাহিদা বেগম শুক্রবার সন্ধ্যায় নিজ কক্ষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাঁর মরদেহ নেওয়া হয় মুক্তিপাড়ার বাসভবনে। খবর পেয়ে শেষবারের মতো একনজর দেখতে ছুটে আসেন নিকটজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীসহ অনেকে। এ সময় তাঁদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। এদিকে, শুক্রবার বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে সপরিবারে ট্রেনযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন মরহুমার মেজো ছেলে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সাবেক প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে পথের মধ্যে সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলস্টেশনে নেমে ফিরে আসেন চুয়াডাঙ্গায়। মাকে হারিয়ে কান্না আর আর্তনাদে বার বার মুর্ছা যাচ্ছিলেন তিনি। ছোট ছেলে শরীফুজ্জামান শরীফও অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েন। ছোট মেয়ে মুক্তা সবসময়ই রয়েছেন মায়ের কাছাকাছি। আমেরিকা থেকে সংবাদ পেয়েও মাকে শেষবারের মতো দেখতে আসা অনিশ্চিত মেয়ে রিক্তার। এ ছাড়া আজ শনিবার দুপুর নাগাদ চুয়াডাঙ্গায় আসতে পারেন সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ। বিভিন্ন মহলের শোক: চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার মরহুম শামসুজ্জোহার স্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী সাজিদুজ্জামান টরিক, আরিফুজ্জামান আরিফ ও রাজনীতিক শরীফুজ্জামান শরীফের মা সাহিদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ কে এম শহীদুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত। জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের শোক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, নজরুল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাধারণ সম্পাদক মো. জানিফ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ। ব্যবসায়ীদের শোক: এফবিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা, বাজুসের যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান রিপন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দীন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী