মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিল, মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৯ ইং
ফেনসিডিল, মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গা জেলার পৃথক স্থানে র‌্যাবের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে জীববননগর উপজেলার উথলী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন জীবননগর উথলীর রুহুল আমিনের ছেলে খবির আলী (২৩), চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মৃত বিরু ডোমের ছেলে শ্রী হৃদয় ডোম (২২) ও একই এলাকার শেকড়াতলা পাড়ার আক্কাশ আলী বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস আশা (৩০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে জীবননগর উপজেলার উথলী বাজার মোড়স্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। পরে উথলী বাজারের রিফাত অটো অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে খবির আলী নামের এক মাদক ব্যকসায়ীকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১২১ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল সেট ও ১টি সিম কার্ড উদ্ধার করে র‌্যাব। উদ্ধার হওয়া আলামত ও আটক আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা করা হয়েছে। অপর দিকে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে চুয়াডাঙ্গা পেটৗর এলাকার আরামপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আরামপাড়াস্থ শ্রী হৃদয় ডোমের টিনশেড বসতঘরের ভেতর থেকে শ্রী হৃদয় ডোম ও হাসান বিশ্বাস আশা নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাঁদের কাছ থেকে ৫৪ লিটার বাংলা মদ, ২টি মোবাইল সেট, ২টি সিম কার্ড এবং মাদক বিক্রয়ের নগদ ২৪ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া মালামাল ও আটক আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী