মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু বড় সম্মান দিয়ে কবি নজরুলকে এ দেশে এনেছিলেন

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৯ ইং
বঙ্গবন্ধু বড় সম্মান দিয়ে কবি নজরুলকে এ দেশে এনেছিলেন
কার্পাসডাঙ্গায় কবি নজরুল মেলা উদ্বোধনকালে নজরুলচর্চা কেন্দ্রের ড. খালেকুজ্জামান দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, মেলায় দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণ প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ৩ দিনব্যাপী নজরুল মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত উপজেলার কার্পাসডাঙ্গা আটচালা ঘর-প্রাঙ্গণের সামনে আম্রকাননে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ ও ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে এবং বাঁশরী নজরুলচর্চা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি ও দর্শনা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ গফুরের সভাপতিত্বে ৩ দিনব্যাপী নজরুল মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাঁশরী নজরুলচর্চা কেন্দ্রের সভাপতি ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান। প্রধান অতিথি বলেন, ‘নজরুল আমাদের জাতীয় সম্পদ। কীভাবে বিদ্রোহ করতে হয়, তিনি তা শিখিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে বড় সম্মান দিয়ে আমাদের দেশে এনেছিলেন। আজকের সন্তানদের জানতে হবে নজরুলের জীবনী। তাঁর ইতিহাস পড়তে হবে। কার্পাসডাঙ্গায় নজরুল নগরী হওয়া দরকার।’ তিনি আরও বলেন, ‘সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাঁশি।’ কবি নজরুল তাঁর কথায় বলে গেছেন। নজরুল আমাদের দেশের হৃদয়ের কবি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক কবি।’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ আবু রাসেল, কৃষিবিদ রফিক চৌধুরী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম সিরাজ ও নজরুল গবেষক ম. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, আব্দুল হাকিম মেম্বার, মনিরুজ্জামান, মন্টু, আসলাম হোসেন, আসাদুজ্জামান, গুলছুন্নাহার কহিনুর খাতুর, নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, ফাদার লাভলু সরকার, আজিমুদ্দিন ওস্তাদ রঘুনাথ পাল, এসআই সাইফুল ইসলাম, শিল্পী নিশাত শারমিন, প্রভাষক আমিনুল ইসলাম, মো. ইব্রাহিম, আব্দুর রহমান, শ্রমিক নেতা জামাত আলী, মেঘলা, মিতা, সাইফুল ইসলাম, মো. আশরাফ, জেসমিন আরা, কার্পাসডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ছাত্রলীগের নেতা সাজ্জাদ, রিয়াদ, আব্বাস, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক হাসমত আলী, আতিয়ার রহমান, জহির রায়হান, জিসান প্রমুখ। আলোচনা সভার আগে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বাঁশরী। পরে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠী, বাঁশরী নজরুলচর্চা কেন্দ্র ও ছায়ানট-কলকাতার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী