মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক সময়ের সমীকরণ পরিবারকে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও সম্মাননা জানালো ‘আলাউদ্দিন আহমেদ পাঠাগার’

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৯ ইং
দৈনিক সময়ের সমীকরণ পরিবারকে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও সম্মাননা জানালো ‘আলাউদ্দিন আহমেদ পাঠাগার’
সমীকরণ প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বাধিক পাঠকনন্দিন দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান পৃষ্ঠপোষক, সম্পাদক ও প্রকাশক, প্রধান সম্পাদকসহ সমীকরণ পরিবারকে শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে আলমডাঙ্গার ঐতিহ্যবাহি আলাউদ্দিন আহমেদ পাঠাগার। গত মঙ্গলবার দুপুরে থ্রি-স্টার হোটেল সাহিদ প্যালেস-এর রাফেল কনভেনশন হলে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী। দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ ব্যবসায়ীক কাজের কারণে অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে তাঁর ক্রেস্ট গ্রহণ করেন পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক ও সহসম্পাদক সুমন পারভেজ খান। এ সময় পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন নিজের সম্মাননা স্মারক সমীকরণ পরিবারকে উৎসর্গ করেন `` ``উল্লেখ্য, সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ, কে, এম শহীদুল হক, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম-বার, কৃষিবীদ হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা, সিঙ্গাপুরস্থ মোহাম্মদী রেস্টুরেন্ট-এর পরিচালক আবু সায়েম আজাদ ও কামরুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী