ভারতীয় ৪টি গরু, ১০টি মহিষ ও মাদক উদ্ধার
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৯
ইং
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমসীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরু, ১০টি মহিষ ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে গরু-মহিষসহ এ মাদক উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক মো. শামীম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত টেংড়াপাড়া সীমান্তের মেইন পিলার ৮৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেংড়াপাড়া মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিন রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ইয়াহিয়া ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ২টি ভারতীয় গরু ও ১টি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু এবং মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ৩টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপর দিকে, গতকাল ভোর ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ৬টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৮ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে ৬৮ বোতল ফেনসিডিল এবং ১ বোতল মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৭ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স